Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News - Ei Samay
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/1XaLbuq
হাওড়ায় অভিষেকের নব জোয়ার কর্মসূচি, জেলা জুড়ে সাজসাজ রব https://ift.tt/gPprUEK
Nabo Joyar : রাজ্য জুড়ে চলছে তৃণমূলের নব জোয়ার কর্মসূচি। আর এই কর্মসূচিতে যোগ দিতে আগামী ৩রা জুন হাওড়া গ্রামীণ জেলায় আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল নেতৃত্ব সূত্রে খবর, আগামী ৩রা জুন দুপুরে বাগনান থেকে তাঁর কর্মসূচি শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিন দুপুরে ১৬ নং জাতীয় সড়কে বাগনানের লাইব্রেরি মোড় থেকে শুরু হওয়া এক র্যালিতে অংশ নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর তাঁর বাগনানের খালোড় কালিবাড়িতে পুজো দেওয়ার কথা। পুজো দেওয়ার পর তৃণমূলের সাধারণ সম্পাদক শ্যামপুরের সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের মাঠে জনসভায় বক্তব্য রাখবেন। এরপর হাওড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র শ্যামপুরের ৫৮ গেটে যাবেন। সেখানেও একটি র্যালিতে অংশ নেওয়ার কথা তাঁর। এরপর উলুবেড়িয়া শহর পরিক্রমা করে খলিশানি কালীতলায় একটি র্যালিতে অংশ নেওয়ার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এখান তিনি ১৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়ার রঘুদেবপুরে নেতাজী সংঘের মাঠে দলীয় অধিবেশনে যোগ দেবেন। এইখানেই পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী নির্বাচনের ভোটদান প্রক্রিয়া চলবে। রবিবার বিকেলে শ্যামপুরের সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা ঘোষণা করেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাগনানের বিধায়ক অরুনাভ সেন। এদিনের এই সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত মন্ত্রী পুলক রায়, গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা, বিধায়ক কালিপদ মণ্ডল, বিধায়ক সুকান্ত পাল, বিধায়ক ডাঃ নির্মল মাজি, বিধায়ক প্রিয়া পাল, হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস সহ অন্যান্যরা। এদিন জেলা সভাপতি অরুনাভ সেন এই বিষয়ে বলেন, “এখনও পর্যন্ত দলের সাধারণ সম্পাদকের এই কর্মসূচি নির্ধারিত থাকলেও আগামী ৩০শে মে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে। তবে কর্মসূচি যেদিন হোক না কেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা প্রস্তুত আছেন”, একথা জানান অরুণাভ সেন। অন্যদিকে দলের সাধারণ সম্পাদকের এই কর্মসূচি হাওড়া গ্রামীণ জেলায় ঐতিহাসিক হবে বলে দাবি করেন মন্ত্রী পুলক রায়। তিনি বলেন, “এই কর্মসূচি সমগ্র হাওড়া জেলার মধ্যে ঐতিহাসিক জায়গা দখল করতে চলেছে। এত বড় কর্মসূচি হাওড়া জেলার মানুষ আগে দেখেননি। তৃণমূলও আয়োজন করেনি। মানুষের ঢল নামবে এই কর্মসূচিকে ঘিরে”।
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/1XaLbuq
Previous article
Next article

Leave Comments
Post a Comment