Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News - Ei Samay
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/UVx4RF5
আদালতের নির্দেশে দু'বছর পর নিজের বাড়ি ফিরে পেলেন বৃদ্ধা https://ift.tt/Cb15Sas
এই সময়, কৃষ্ণনগর: প্রতিবেশীরা বলছেন, যথার্থ বিচার। কেউ বলছেন, ধর্মের কল বাতাসে নড়ে। ছেলে-বৌয়ের অত্যাচারে প্রায় দু'বছর বাড়ি ছাড়া ছিলেন বৃদ্ধা। রবিবার আদালতের নির্দেশে পুলিশের সাহায্যে তেহট্টের বেতাই জিতপুরে নিজের বাড়িতে ঢুকেছেন। তবে ছোট ছেলে ও বউমার অত্যাচার নিয়ে একটি কথা বলতে চাননি সত্তর বছরের পুষ্পরানি বালা। তাঁর আইনজীবী গোবিন্দ বিশ্বাস বলেন, '২০২১ সালে তেহট্ট আদালতে মামলা করেছিলেন বৃদ্ধা। সেই রায় বের হয়ে ১৫ মে। কুড়ি দিনের মধ্যে বাড়ি খালি করে বৃদ্ধাকে নিজের বাড়িতে ঢুকিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় পুলিশকে। আগে নোটিস পেয়েও বাড়ি খালি করছিলেন না ছোট ছেলে ও তাঁর বৌ। শেষে পুলিশ সেটা করল।' অভিযুক্ত ছোট ছেলে বিদ্যুৎ বালা এই নিয়ে কোন কথাই বলতে চাননি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন ছোট ছেলে ও তাঁর স্ত্রী। বাধ্য হয়ে দু'বছরের বেশি সময় মেয়ের বাড়িতে থাকতে বাধ্য হয়েছিলেন বৃদ্ধা। শেষ পর্যন্ত আদালতে মামলা জিতে নিজের ঘরেই ঢুকলেন আটাত্তরের বৃদ্ধা। রবিবার আদালতের নির্দেশের কাগজপত্র নিয়ে তেহট্ট থানার পুলিশ ওই বাড়ি খালি করতে বললেও কানে নিচ্ছিলেন না ছোট ছেলের স্ত্রী। শেষে তেহট্ট থানার মহিলা পুলিশকর্মীরা তাঁকে একদম ঘর থেকে টেনে বের করেন বাড়ির বাইরে। অন্য পুলিশকর্মীরা একে একে ঘরের যাবতীয় জিনিসপত্র বাইরে বের করে দেন। নদিয়ার তেহট্ট থানার বেতাই জিতপুরের ঘটনা। ওই বৃদ্ধার নাম পুষ্পরানি বালা। শেষ পর্যন্ত মুখ কালো করে বাড়ি ছাড়তে বাধ্য হন ছেলে, বউমা ও নাতি। প্রতিবেশীদের অনেকেই বলেন যথার্থ বিচার। ঘরে ঢুকলেও এ নিয়ে কোন কথা বলতে চান নি বৃদ্ধা। তবে দেখে মনে হচ্ছিল হাফ ছাড়তে পেরেছেন। তেহট্ট আদালতে এই মামলায় বৃদ্ধার আইনজীবী গোবিন্দ বিশ্বাস বলেন, পুষ্পরানির তিন ছেলে ও এক মেয়ে। প্রাথমিক শিক্ষক স্বামীর মৃত্যুর পর ছেলেদের মানুষ করতে কখনও গোরু-ছাগল পালন করেও সংসারের হাল ধরেছেন। পরে বড় ও মেজ ছেলে অন্যত্র বাড়ি করে চলে যায়। মেয়ের বিয়েও দিয়েছেন কষ্ট করে। ছোট ঘর ছিল। অন্য এক ছেলের আর্থিক সাহায্যে মায়ের জন্য পাকা ঘর তৈরি হয়েছিল। কিন্তু ছোট ছেলে ও তাঁর বৌ সেই পাকা ঘরে ঢুকে প্রথমে তাঁকে ছোট ঘরে ঠেলে দেন। তারপর মানসিক অত্যাচার, এমনকী মারধর করে বৃদ্ধাকে বাড়ির বাইরে যেতে চলে যেতে বাধ্য করেছিলেন বলে অভিযোগ।
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/UVx4RF5
Previous article
Next article

Leave Comments
Post a Comment