Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News - Ei Samay
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/cslDRek
রাজ্যে বোমা উদ্ধার নিয়ে বিস্ফোরক ফিরহাদ https://ift.tt/FIZ2g3i
এই সময়, বোলপুর: গান অ্যান্ড সেল ফ্যাক্টরি থেকে বোমা তৈরির মশলা ও কার্তুজ বেরোচ্ছে এবং পুরোটাই বিজেপি করাচ্ছে--রবিবার বিকেলে বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে জেলা কোর কমিটির বৈঠকে এসে এমনই অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বীরভূম সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে গত ১৫ দিন ধরে বিপুল পরিমাণ বোমা, বাজি তৈরির বারুদ, আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে৷ বৈঠক শেষে এই নিয়ে প্রশ্ন করা হলে ফিরহাদ বলেন, 'বোমা উদ্ধার করল কে? সেন্ট্রাল ফোর্স, সিবিআই? কেউ করেনি। রাজ্য পুলিশই বোমা উদ্ধার করেছে। বিজেপি প্ল্যান করে বোমা আনানো ও মজুত করার পরিকল্পনা করছে।' তিনি বলেন, 'বোমার মশলা আসছে কোথা থেকে? গান অ্যান্ড সেল ফ্যাক্টরিগুলো থেকে বোমার মশলা বেরোচ্ছে। সাপ্লাই কারা দিচ্ছে? পুরোটাই বিজেপি করাচ্ছে৷ প্রধান ষড়যন্ত্রকারীকে ধরতে হবে।' বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, 'যদি গান অ্যান্ড সেল ফ্যাক্টরিগুলো থেকে বোমা তৈরির মশলা ও কার্তুজ বেরোচ্ছে, তাহলে রাজ্য পুলিশ কী করছে? গেটেই ধরতে পারে। আসলে বিজেপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে নিজেদের অপরাধ ঢাকতে চাইছে তৃণমূল।' গোরু পাচার মামলায় জেল হেফাজতে রয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁকে পদে বহাল রেখেই জেলার সাংগঠনিক কাজ পরিচালনার জন্য ৯ জনের কোর কমিটি গঠন করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জেলার পর্যবেক্ষকের দায়িত্ব দেন ফিরহাদকে৷ পর্যবেক্ষক হওয়ার পরে এই প্রথম তিনি বীরভূমের কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন। এ দিনের বৈঠকে ব্লক সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় অনুব্রত ঘনিষ্ঠ দুবরাজপুরের ব্লক সভাপতি ভোলানাথ মিত্রকে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এই সিদ্ধান্তে জল্পনা শুরু হয়েছে দলের অন্দরে। সাংসদ শতাব্দী রায় বলেন, 'দুবরাজপুরের ব্লক সভাপতিকে সরিয়ে দিয়ে ওখানে ১৫ সদস্যের কোর কমিটি গঠন করা হয়েছে।' তৃণমূল নেতা ভোলানাথ মিত্র বলেন, 'দল যা ভালো বুঝেছে করেছে৷'
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/cslDRek
Previous article
Next article

Leave Comments
Post a Comment