বগনর গছ কটর শসত কট কট টক জরমন পরতবশর! https://ift.tt/XyNARJ0 - MAS News bengali

বগনর গছ কটর শসত কট কট টক জরমন পরতবশর! https://ift.tt/XyNARJ0

জানালা দিয়ে আকাশ দেখা যায় না। একদিন তাই রাগ করে কেটে দিলেন প্রতিবেশীর বাগানের সব গাছ। যার জেরে কড়া শাস্তির পড়লেন ওই ব্যক্তি। ১২ কোটির বেশি টাকা জরিমানা দিতে হচ্ছে তাঁকে। প্রতিবেশীর গাছ কেটে বিপাকে পড়া ওই ব্যক্তির নাম গ্রান্ট হ্যাবার। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির এই বাসিন্দার বিরুদ্ধে গাছ কাটার গুরুতর অভিযোগ তোলেন প্রতিবেশী সামিহ শিনওয়ে। মোট ৩২টি গাছ তিনি কেটেছেন বলে দাবি করা হয়েছে। অভিযোগকারী শিনওয়ে জানিয়েছেন, "সোয়া একর জমিতে ওই গাছগুলি লাগানো ছিল। সেগুলি ধীরে ধীরে বেড়ে উঠছিল। একদিন কাউকে কিছু না বলে লোক-লস্কর নিয়ে এসে সমস্ত গাছ কেটে দেন হ্যাবার। তাকিয়ে দেখি একটা গাছও আর আস্ত নেই। আমার হৃদয় ভেঙে গিয়েছিল। সন্তানের মতো যত্নে সেগুলিকে বড় করছিলাম।" এর পরই স্থানীয় প্রশাসনের অভিযোগ দায়ের করেন তিনি। অন্যদিকে, অভিযুক্ত হ্যাবার জঙ্গি দমনকারী একটি বেসরকারি সংস্থার CEO বলে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে প্রতিটি গাছের জন্য হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়। অর্থাৎ জরিমানা বাবদ ৩২ হাজার মার্কিন ডলার দিতে হবে তাঁকে। এছাড়া যেগুলি তিনি কেটেছেন, তার সমমূল্যের গাছ ফের ওই জমিতে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগকারী শিনওয়ে দাবি, নতুন করে ওই জমিতে গাছ লাগাতে দেড় মিলিয়ান মার্কিন ডলার খরচ করতে হবে হ্যাবারকে। "প্রথমে জমি থেকে কাটা গাছগুলিকে সরাতে হবে। সেই কাজ শেষ হলে ঠিক করতে হবে জমির মাটি। এর পরই নতুন করে ওই জমিতে ফের গাছ লাগানো যাবে।" জানিয়েছেন শিনওয়ে। উল্লেখ্য়, চলতি বছরের শুরু থেকেই নিউ জার্সির এই দুই প্রতিবেশী পরিবারের মধ্যে বিবাদ বাড়ছিল। হ্যাবারের দাবি, শিনওয়ের জমিতে লাগানো গাছ তাঁর বাড়ির মধ্য়ে চলে আসছিল। গাছের জন্যেই বাড়ির সামনের রাস্তায় হাঁটা-চলায় অসুবিধা হচ্ছিল। শুধু তাই নয়, গাছের কারণেই দিনভর বন্ধ রাখতে হচ্ছিল জানালা। বারবার বলেও এর কোনও সমাধান না হওয়ায় গাছগুলি কেটে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন শিনওয়ে। তাঁর কথায়, প্রতিবেশীর সুবিধার্থে গাছের ডাল ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু এই কাজের জন্য লোক পাচ্ছিলেন না। তাছাড়া সমস্যা সমাধানের জন্য কয়েকটা ডাল কাটলেই চলত। পুরো গাছ কেটে ফেলার কোনও প্রয়োজন ছিল না।


from Bengali News, আজকের বাংলা খবর, News in Bangla, Bengali News Live Today, বাংলা সংবাদ https://ift.tt/wT7Jxsu
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads