ফর কচয় নটর সবপন দখচছ সওর সকসস https://ift.tt/hu09P28 - MAS News bengali

ফর কচয় নটর সবপন দখচছ সওর সকসস https://ift.tt/hu09P28

এই সময়: কারও বাবার কাজ নেই। কারও আবার নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। সন্তানের লেখাপড়ার খরচ বহন করা তাঁদের পক্ষে অসম্ভব। সেই সব অতি দরিদ্র পরিবার থেকে উঠে আসা ছেলে-মেয়েরাই এখন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে। সৌজন্যে মেটিয়াবুরুজের সিওর সাকসেস ফ্রি কোচিং সেন্টার। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে ১৪ জন এ বছর নিট পরীক্ষায় পাশ করেছেন। কোচিং সেন্টারটির প্রতিষ্ঠাতা স্থানীয় তৃণমূল কাউন্সিলার শামসুজ্জমান আনসারি। তিনি জানাচ্ছেন, গরিব ও মেধাবী সংখ্যালঘু পড়ুয়ারা যাতে সর্বভারতীয় অভিন্ন ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় সফল হতে পারে তার জন্য তিনি কয়েক বছর আগে এই ফ্রি কোচিং সেন্টারটি চালু করেন। এখানে প্রতি বছর গড়ে ২০ জন পরীক্ষার্থী বিনামূল্যে নিটের প্রশিক্ষণ নেয়। তার মধ্যে এ বছর সব চেয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থী সফল হয়েছে। সফল প্রার্থীরা প্রত্যেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের। বন্দরের দাপুটে তৃণমূল নেতা শামসুজ্জমান আনসারি বরাবরই বিতর্কের কেন্দ্রে। তবে তিনি শিক্ষানুরাগী হিসেবেই পরিচিত। এলাকার গরিব পড়ুয়াদের বই কিনে দেওয়া, লেখাপড়ার খরচ জোগানো, মেধাবী পড়ুয়াদের জন্য স্কলারশিপ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সফলদের সাইকেল কিনে দেওয়া-এ রকম নানা সমাজকল্যাণমূলক কাজ করে থাকেন। তারই অঙ্গ এই ফ্রি নিট কোচিং সেন্টার। সেখান থেকে এখনও পর্যন্ত ৭০ জন পড়ুয়া নিট পাশ করেছেন। সিওর সাকসেস ফ্রি কোচিং সেন্টারের সম্পাদক শাকিব জানাচ্ছেন, মেটিয়াবুরুজের রাজাবাজার এলাকায় ঘোড়ার আস্তাবলের কাছে একটি মাদ্রাসায় নিটের প্রশিক্ষণ দেওয়া হয়। সেখানে আটজন শিক্ষক রয়েছেন। সপ্তাহে চারদিন ক্লাস হয়। বায়োলজির শিক্ষক মহম্মদ শাকিবের কথায়, 'এই কোচিং সেন্টার থেকে যারা প্রশিক্ষণ নেয়, তাদের বেশিরভাগই গরিব ঘরের। তাদের কাছ থেকে টাকা-পয়সা নেওয়া হয় না। সবটাই ফ্রি।' এখান থেকে ট্রেনিং নিয়ে এ বার নিট পাশ করেছেন মেটিয়াবুরুজের বাসিন্দা শামিন ফিরোজ। তিনি বলেন, 'ফ্রি কোচিং সেন্টার হলেও এখানকার শিক্ষকরা খুবই হেল্পফুল। আমার বাবা কিছুই করেন না। দাদা ট্রান্সপোর্টের লাইনে কাজ করে। আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ। এঁরা ছিলেন বলেই আমি নিট পাশ করতে পেরেছি।' হাওড়ার শিবপুরের বাসিন্দা মহম্মদ ফয়জল বলেন, 'আমার বাবা একজন হোমিয়োপ্যাথি ডাক্তার। রোজগার খুবই কম। এক দিদির বন্ধুর কাছ থেকে এই কোচিং সেন্টারের কথা শুনেছিলাম। এখানকার টিচাররা খুবই সাহায্য করেন। নিট পাশ করে এখন কাউন্সেলিংয়ের জন্য অপেক্ষা করছি। আমার রেডিয়োলজিস্ট হওয়ার ইচ্ছে।'


from Bengali News, আজকের বাংলা খবর, News in Bangla, Bengali News Live Today, বাংলা সংবাদ https://ift.tt/SmM8kqX
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads