রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগে রাজভবনের দিকে তাকিয়ে নবান্ন https://ift.tt/ToBDAQ1 - MAS News bengali

রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগে রাজভবনের দিকে তাকিয়ে নবান্ন https://ift.tt/ToBDAQ1

এই সময়: পদে সৌরভ দাসের মেয়াদ শেষ হয়ে গেল রবিবার। কিন্তু তাঁর জায়গায় নতুন রাজ্য নির্বাচন কমিশনার কে হবেন, তা এদিন পর্যন্ত পরিষ্কার নয়। পরবর্তী নির্বাচন কমিশনার পদের জন্য রাজ্য সরকার দু'জনের নাম প্রস্তাব করে অনুমোদনের জন্য রাজভবনে পাঠালেও রাজ্যপাল সিভি আনন্দ বোস ছাড়পত্র দেননি। নতুন নির্বাচন কমিশনার নিযুক্ত হওয়ার আগে পঞ্চায়েত ভোট ঘোষণা করা যাবে না। ফলে পঞ্চায়েত নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নিয়ে ধোঁয়াশা রয়ে গেল। এই পরিস্থিতিতে জট কাটাতে রাজ্যের স্বরাষ্ট্রসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা রবিবার বিকেলে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। যদিও তাঁদের মধ্যে দীর্ঘ আলোচনার পর কোনও সিদ্ধান্ত হয়েছে কি না, তা নিয়ে নবান্ন বা রাজভবন--কোনও তরফেই কোনও মন্তব্য করা হয়নি। রাজ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন রাজ্যপাল। গত ১৮ জুলাই রাজ্য সরকার এই পদে সৌরভের উত্তরসূরি হিসাবে পশ্চিমবঙ্গ শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের চেয়ারম্যান ও প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহার নাম পাঠিয়েছিল। এই পদের জন্য একটি মাত্র নাম পাঠানোয় অপত্তি তোলা হয় রাজভবনের তরফে। গত শুক্রবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যপালের সঙ্গে দেখা করে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত অতিরিক্ত মুখ্যসচিব অজিতরঞ্জন বর্ধনের নামও এই পদের জন্য জমা দিয়ে আসেন। তারপরও নতুন রাজ্য নির্বাচন কমিশনারের নাম জানায়নি। অতীতেও রাজ্য নির্বাচন কমিশনারের পদ দীর্ঘ সময় শূন্য থাকার নজির রয়েছে। ২০১৯ সালের ৭ মে নির্বাচন কমিশনার পদ থেকে একে সিং অবসর নেওয়ার পর ২৪ দিন এই পদ শূন্য ছিল। ৩১ মে সৌরভ দাস নতুন কমিশনার হিসেবে যোগ দেন। যদিও তখন পঞ্চায়েত বা পুরভোট ছিল না। তাই কোনও সমস্যা হয়নি। এবার কিন্তু সামনে পঞ্চয়েত নির্বাচন রয়েছে। গত ২৮ মার্চই রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে সৌরভ দাসের মেয়াদ শেষ হয়েছিল। পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে রাজ্য সরকার আইন মাফিক তাঁর মেয়াদ দু'মাস বাড়ায়। আইনমাফিক রাজ্য সরকার ভোটের দিন স্থির করতে পারে। তবে ভোট করার ক্ষমতা রয়েছে রাজ্য নির্বাচন কমিশনের। কমিশনার অবসর নিলে ওই পদে নতুন কেউ নিয়োগ না হওয়া পর্যন্ত পঞ্চায়েত ভোট কোনওভাবেই করা সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অতীতে সল্টলেক পুরসভার ভোট প্রক্রিয়া শুরু হওয়ার মধ্যে সুশান্তরঞ্জন উপাধ্যায় নির্বাচন কমিশনার পদ থেকে পদত্যাগ করায় সাংবিধানিক সঙ্কট দেখা দিয়েছিল। শেষে রাজ্য সরকারের অনুরোধে রাজ্যপাল তৎকালীন পরিবহণসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে তড়িঘড়ি এই পদে নিয়োগ করে ভোট প্রক্রিয়া সম্পন্ন করে। এবার কী হবে, তা নিয়ে নিশ্চিত হতে রাজভবনের পরবর্তী পদক্ষেপের জন্যই অপেক্ষা করছেন রাজ্য প্রশাসনের কর্তারা।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/Lx9Wmc4
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads