Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News
Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla
Vieos
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/LCPtE3f
সালকিয়ায় গৃহস্থ বাড়িতে আচমকাই আগুন, আটকে থাকা ২ জনকে উদ্ধার করল দমকল https://ift.tt/Z7FIxUA
: মধ্যরাতে আগুন (Fire catches) লাগার ঘটনায় আতঙ্ক ছড়াল হাওড়ার (Howrah) সালকিয়া (Salkia) এলাকার অরবিন্দ রোডে। উত্তর হাওড়া (Howrah) সালকিয়া (Salkia) অরবিন্দ রোড এলাকায় রাত প্রায় দুটো নাগাদ একটি বাড়িতে আগুন লাগে। আগুন লাগার ঘটনা আশেপাশের লোকজন জানতে পেরে দমকলকে () খবর দেন। ঘটনার খবর পেয়ে দমকলের (Fire Brigade) তিনটি ইঞ্জিন এক একটি করে ছুটে আসে। এই ঘটনায় যে বাড়িতে আগুন লেগেছিল, সেই বাড়িতে আটকে ছিলেন দুই ব্যক্তি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তাঁরা দু’জনেই ভাই বোন ও বয়স্ক। এছাড়াও দুজনেই নাকি মানসিক ভারসাম্যহীন, স্থানীয় সূত্রে এমনটাই জানা গিয়েছে। আগুন লাগার পরে প্রথমে তাদেরকে দমকলের আধিকারিকরা বাড়ি থেকে বের করে নিয়ে আসেন। দুই ব্যক্তিকে বের করার পর আগুন নেভানোর কাজ শুরু হয়।দমকলের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। এই ঘটনায় কোনওরকম হতাহতের খবর না থাকলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে রয়েছে। স্থানীয় এক বাসিন্দা জানান, "মধ্যরাত ২টোর কাছাকাছি সময়ে গোটা পাড়া গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। সেই সময়েই একটি বাড়ি থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসে। আমরা কয়েকজন তখন বাইরে বেরিয়ে দেখি বাড়িটিতে আগুন লেগে গিয়েছে। কালক্ষেপ না করে সঙ্গে সঙ্গেই আমরা দমকলকে খবর দিই। কিছুক্ষণের মধ্যেই দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে।" উদ্ধার হওয়া দু’জন সম্পর্কে বিশেষ কিছু না বলতে পারলেও তাঁরা যে মানসিক ভারসাম্যহীন তা জানান ওই স্থানীয় বাসিন্দা। তিনি বলেন, "ওনাদের বাইরে খুব একটা দেখা যেত না। শুনেছি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন দুজনেই। তাই কিভাবে কোন সময় আগুন লাগল, তা আমাদের পক্ষে বলা সম্ভব নয়।" দমকল বিভাগের তরফে তেমন কিছু না বলা হলেও কিভাবে আগুন লাগার ঘটনা ঘটল তা তাঁরা তদন্ত করে দেখছেন। উল্লেখ্য, কয়েকমাস আগেই সালকিয়ার বাঁধাঘাট এলাকায় একটি তুলোর গোডাউনে ভয়াবহ ঘটনা ঘটে। দমকলের পাঁচটি ইঞ্জিন প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ওই ঘটনাতে কেউ হতাহত হননি। ভোর পাঁচটা নাগাদ, এই তুলোর গোডাউন থেকে আগুন এবং ধোয়া বেরোতে থাকে। আগুন নজরে আসা মাত্র দমকলে খবর দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু তুলো মজুত থাকায় গোডাউনে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/LCPtE3f
Previous article
Next article

Leave Comments
Post a Comment