জ্বালানির দাম কমাতে বড় পদক্ষেপ কেন্দ্রের! মিলল 200 টাকার করছাড় https://ift.tt/Ow4Dhx7 - MAS News bengali

জ্বালানির দাম কমাতে বড় পদক্ষেপ কেন্দ্রের! মিলল 200 টাকার করছাড় https://ift.tt/Ow4Dhx7

Petrol Diesel Price: জ্বালানির জ্বলুনি অব্যাহত সাধারণ মানুষের জন্য। টানা 238 দিন ব্যাপক চড়া দর রয়েছে জ্বালানির। তাতে অবশ্য বিশেষ পাত্তা দিতে নারাজ তেল সংস্থাগুলির। লিটার প্রতি 10 টাকা লাভে তেল সংস্থাগুলি পেট্রল বিক্রি করছে। ফলে পকেট ফাঁকা হচ্ছে আমজনতার। এহেন পরিস্থিতিতে আসরে নামতে হল কেন্দ্রকে। প্রাথমিক ভাবে জ্বালানির দাম কমাতে কাঁচা জ্বালানির উপর থেকে উইন্ডফল ট্যাক্স কমাল সরকার। সোমবার রাতে অশোধিত তেলের উইন্ডফল ট্যাক্স প্রতি টনে 200 টাকা কম করল কেন্দ্র। তবে সম্প্রতি এই উইন্ডফল ট্যাক্স বৃদ্ধি করেছিল মোদী সরকার। গত ডিসেম্বর মাসে যে উইন্ডফল ট্যাক্স প্রতি টনে ছিল 1700 টাকা, তা জানুয়ারির শুরুতে বাড়িয়ে করা হয় 2100 টাকা। এবার সেই ট্যাক্স ফের কিছুটা কমিয়ে 1900 টাকা করল মোদী সরকার। একই ভাবে সোমবার কমানো হয়েছে ATF -এর ট্যাক্সও। জানুয়ারিতে ATF -এর উপর উইন্ডফল ট্যাক্স অনেকটা বাড়িয়ে করা হয় প্রতি লিটচারে 4.5 টাকা। সেই ট্যাক্স সোমবার করা হয়েছে 3.5 টাকা। ডিসেম্বরের শুরুতে এই ট্যাক্স ছিল মাত্র 1.5 টাকা। একই ছবি ডিজেলের রফতানির করের ক্ষেত্রেও। জানুয়ারির শুরুতে ডিজেল রফতানিতে শুল্ক 5 টাকা থেকে বৃদ্ধি করে করা হয়েছিল 7.5 টাকা, সেই শুল্ক কিছুটা কমিয়ে সোমবার করা হল 5 টাকা। প্রসঙ্গত, কর ছাড় পাওয়া গেলে তেল সংস্থাগুলির আমদানিতে শুল্ক খরচ কম হয়। সেক্ষেত্রে তেল সংস্থাগুলির সামনে সুযোগ থাকে জ্বালানির দাম কিছুটা কমানোর। সেই পরিপ্রেক্ষিতে এক অংশের মানুষ মনে করছেন, কিছুটা হলেও কম হতে পারে জ্বালানির দাম। গত জুলাই মাস থেকে কেন্দ্র আরোপ করছে তেল সংস্থাগুলির উপরে। এক্ষেত্রে তেল সংস্থাগুলি যখন অনেকটা লাভের মুখ দেখে তখন কেন্দ্র এই ট্যাক্স চাপানোর সিদ্ধান্ত নেয়। এবার দেখে নেওয়া যাক দেশের কোন শহরে জ্বালানির দর কত রয়েছে? মূলত মেট্রো শহরের দামই নীচে উল্লেখ করা হল।
শহরের নাম পেট্রলের দাম ডিজেলের দাম
কলকাতা 106 টাকা 03 পয়সা 92 টাকা 76 পয়সা
মুম্বই 96 টাকা 72 পয়সা 89 টাকা 62 পয়সা
দিল্লি 106 টাকা 31 পয়সা 94 টাকা 27 পয়সা
চেন্নাই 101 টাকা 94 পয়সা 94 টাকা 24 পয়সা


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/EOr3lHt
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads