একেবারে ফ্রি'তে আপনি দেখবেন ভারত-নিউ জিল্যান্ড সিরিজ, কীভাবে? https://ift.tt/eSOdhyr - MAS News bengali

একেবারে ফ্রি'তে আপনি দেখবেন ভারত-নিউ জিল্যান্ড সিরিজ, কীভাবে? https://ift.tt/eSOdhyr

নতুন বছরে শুরুতেই একের পর এক সিরিজ। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পর একদিনের সিরিজে মাঠে নেমে পড়েছিলেন রোহিত শর্মারা। রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ শেষ হয়েছে। বিশ্রাম নেওয়ার অবকাশ নেই ভারতীয় দলের ক্রিকেটারদের। মাত্র দু'দিনের ব্যবধানে আবার নতুন একটা সিরিজে মাঠে নেমে পড়তে হচ্ছে বিরাট কোহলিরদের। এবার ভারতের সামনে নিউ জিল্যান্ড। ১৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচ হায়দরাবাদে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সহজে সিরিজ জিতলেও কিউয়িদের বিরুদ্ধে সিরিজটা দারুন উত্তেজনাপূর্ণ হবে বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। কোথায়, কীভাবে ঘরে বসে এই সিরিজের লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারবেন, তা দেখে নিন। স্টার স্পোর্টসের কাছে ভারত এবং নিউ জিল্যান্ড মধ্যে একদিনের সিরিজের এবং টি-টোয়েন্টি সিরিজের সম্প্রচার স্বত্ব রয়েছে। অন্য ভারতীয় ভাষার সঙ্গে হিন্দি এবং ইংরেজিতেও লাইভ টেলিকাস্ট দেখতে পাবেন গোটা সিরিজের। যদি অনলাইনে স্ট্রিমিং উপভোগ করতে চান তাহলে ডিজনি প্লাস হটস্টারে ম্যাচটি দেখতে পাবেন। তবে এখানে ম্যাচ দেখতে গেলে অবশ্যই আপনার এর সাবস্ক্রিপশন থাকতে হবে। যদি আপনার সাবস্ক্রিপশন না থাকে, তাহলেও আপনি সরাসরি ম্যাচ দেখতে পাবেন। ডিডি স্পোর্টসে লাইভ টেলিকাস্ট করা হবে গোটা সিরিজ। ভারতের বিরুদ্ধে প্রথমে তিনটি একদিনের ম্যাচ খেলবে নিউ জিল্যান্ড। প্রথম একদিনের ম্যাচটি ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে হায়দরাবাদে। ২১ জানুয়ারি দ্বিতীয় ম্যাচ রায়পুরে এবং ২৪ জানুয়ারি তৃতীয় একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে ইন্দোরে। একদিনের সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে রাঁচিতে, দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ লখনউতে অনুষ্ঠিত হবে ২৯ জানুয়ারি। এবং সিরিজে শেষ ম্যাচ আহমেদাবাদে ১ ফেব্রুয়ারি। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজটা যথেষ্ট কঠিনই হবে ভারতের কাছে। মহম্মদ সিরাজ, বিরাট কোহলি, রোহিত শর্মাদের এবার আসল চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। নিউ জিল্যান্ড দলে যেমন রয়েছেন ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, টম লাথাম, মাইকেল ব্রেসওয়েল, ড্যারিল মিচেলের মতো ব্যাটাররা। তেমনই রয়েছেন ফিন অ্যালেন, ডাউগ ব্রেসওয়েল, হেনরি নিকোলসের মতো জোরে বোলাররা। তবে ভারতীয় দল যে তৈরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজেই তার প্রমাণ করে দিয়েছেন বিরাট কোহলি, মহম্মদ সিরাজরা।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/5thaIi6
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads