দূষণ নিয়ে লাইভের মাঝে ছিনতাইয়ের অভিযোগ, খোয়া গেল পরিবেশকর্মীর ফোন https://ift.tt/PvUbwzE - MAS News bengali

দূষণ নিয়ে লাইভের মাঝে ছিনতাইয়ের অভিযোগ, খোয়া গেল পরিবেশকর্মীর ফোন https://ift.tt/PvUbwzE

ফেসবুক লাইভ করার সময় বিপত্তি। মোবাইল খোয়ালেন ক্ষুদে পরিবেশকর্মী ১১ বছর বয়সী লিসিপ্রিয়া কাঙ্গুজাম (Licypriya Kangujam)। ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডায় ()। ক্ষুদে পরিবেশকর্মীর অভিযোগের ভিত্তিতে মোবাইলের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। বয়স ১১ বছর হলে কী হবে, পরিবেশ রক্ষার দাবিতে বারবার পথে নেমেছে লিসিপ্রিয়া কাঙ্গুজাম। পরিবেশ রক্ষার বার্তা দিতে, রবিবারও পথে নেমেছিল সে। আর এ ব্যাপারে গ্রেটার নয়ডার সেক্টর ১৬বি-তে ফেসবুক লাইফ করছিল লিসিপ্রিয়া। লাইভ চলাকালীন দুষ্কৃতীরা হঠাৎ লিসিপ্রিয়ার মোবাইলটি ছিনতাই করে চম্পট দেয়। পুলিশকে ট্যাগ করে টুইট বার্তায় সে জানায় যে ঘটনাটি ঘটেছে রাত প্রায় সাড়ে আটটা নাগাদ। গ্রেটার নয়ডার সেক্টর ১৬বি এলাকার নিরালা অ্যাসপায়ার সোসাইটির বিপরীতে লাইভ করছিল সে। এই সময় দুইজন দুষ্কৃতী বাইকে চড়ে এসে তার মোবাইল ছিনতাই করে পালিয়ে যায়। ক্ষুদের পরিবেশবিদ লিসিপ্রিয়ার ছিল এটাই প্রথম ফেসবুক লাইভ। বর্তমানে ফেসবুকে তার ফলোয়ার সংখ্যা প্রায় ১লক্ষ ৮৭ হাজার। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সঙ্গে বাজি এবং যানচলাচলের প্রভাবের সম্পর্ক ফেসবুকে লাইভে ব্যাখ্যা করছিল সে। প্রায় পাঁচ মিনিট ৫৫ সেকেন্ড লাইভ করার পর ঘটনাটি ঘটে। গ্রেটার তে ক্ষুদে পরিবেশকর্মীর মোবাইল চুরির ঘটনা সামনে আসতেই অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। ঘটনার তদন্তের জন্য স্থানীয় বিসরাখ থানাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের DCP সেন্ট্রাল রাম বদন সিং। ভারতীয় দণ্ডবিধির ৩৯২ (ডাকাতি) ধারায় FIR নথিভুক্ত করা হয়েছে বলে জানান তিনি। দীপাবলিতে আতসবাজি পোড়ানোর জন্য সবচেয়ে বেশি বায়ুদুষণ হয়ে (Delhi) এবং গ্রেটার নয়ডা (Greater Noida)এলাকায়। দীপাবলির আগেই বায়ুদূষণ বৃদ্ধি পাওয়ায় উদ্ধেগ প্রকাশ করা হয়েছিল। গত শুক্রবার রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI)-এর সূচক হয়েছে ২৬২। দেওয়ালির পর রাজধানীতে তা ৩০০ মাত্রা অতিক্রিম করতে পারে পূর্বাভাস দিয়েছে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (CAQM)। শীতের কাছকাছি বাতাসের গুণমান আরও হ্রাস পেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। বায়ুদূষণ রুখতে র সময় সমস্ত ধরনের বাজি পোড়ানো, মজুত ও বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লির সরকার। নিষেধাজ্ঞা অমান্য করলে, কড়া শাস্তিরও বার্তা দেওয়া হয়েছে। আতবাজি বিক্রি বা মজুত করলে, ৫ হাজার টাকা জরিমানা বা তিন বছরের কারাদণ্ড হতে পারে বলে হুঁশিয়ার দেওয়া হয়।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/azBgYLX
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads