সেনা জওয়ানদের সঙ্গে দিওয়ালি পালন করতে কার্গিলে নমো https://ift.tt/seLG3fZ - MAS News bengali

সেনা জওয়ানদের সঙ্গে দিওয়ালি পালন করতে কার্গিলে নমো https://ift.tt/seLG3fZ

সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করতে কার্গিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৪-য় প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে প্রতি বছরই সেনা জওয়ান ও নিরাপত্তা রক্ষীদের সঙ্গে দীপাবলি পালন করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হল না। সোমবার সকালেই কার্গিলে পৌঁছে যান প্রধানমন্ত্রী। তাঁর গায়ে ছিল সেনার জ্যাকেট। তিনি কার্গিল পৌঁছনোর আগেই অবশ্য অনুষ্ঠান স্থলে পৌঁছে যান সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে। প্রসঙ্গত, গত বছর জম্মু-কাশ্মীরের নৌসেরায় সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেন প্রধানমন্ত্রী। ২০২০-তে রাজস্থানের জয়সলমীর, ২০১৯-এ রাজৌরি, ২০১৮-য় উত্তরকাশীতে এবং ২০১৭-য় অমৃতসরে সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেছিলেন তিনি। প্রথমবার কেন্দ্রে ক্ষমতায় এসে ২০১৪-য় সিয়াচেন গিয়েছিলেন মোদী। রবিবার দীপাবলি পালন করতে উত্তরপ্রদেশের অযোধ্যায় যান প্রধানমন্ত্রী। সেখানে দীপোৎসবের উদ্বোধন করেন তিনি। সরযূর তীরে প্রায় ২০ লাখ প্রদীপ জ্বালানো হয়। রবিবার অযোধ্যায় গিয়ে প্রতীকী রামলালার পুজো করেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি নির্মীয়মাণ রাম মন্দির পরিদর্শনও করেন তিনি। এই নিয়ে ষষ্ঠবার আয়োজন করা হল। এবারই প্রথমবার সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে অংশ নেয় ১৬টি ট্যাবলো। সরযূ নদীর তীরে আয়োজন করা হয়েছিল বিশেষ থ্রিডি হলোগ্রাফিক প্রজেকশন ম্যাপিং শো-র। অযোধ্যায় দীপোৎসবের উদ্বোধনে গিয়ে বলেন, ভগবান রাম কখনও কর্তব্য থেকে সরে আসতেন না। এর পাশাপাশি নাম না করে পূর্বতন কংগ্রেস সরকারকে নিশানাও করেন তিনি। বলেন, “তীর্থক্ষেত্রগুলিকে এতদিন অবজ্ঞার চোখে দেখা হত। সেখানে উন্নয়নের বিষয়ে জোর দেওয়া হয়নি।” গত কয়েক বছর ধরেই অযোধ্য়ায় এই রাজকীয় দীপোৎসবের আয়োজন করে আসছে যোগী আদিত্যনাথ সরকার। গত বছর ১২ লক্ষ মাটির প্রদীপ জ্বালানো হয়েছিল। সেবার সর্বাধিক প্রদীপ জ্বালানোর জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছিল অযোধ্যা। এবার সেই রেকর্ডও ছাপিয়ে গেল উত্তরপ্রদেশ সরকার। গত ২১ অক্টোবর উত্তরাখণ্ডের কেদারনাথ ও বদ্রীনাথ মন্দিরে পুজো দেন । পাশাপাশি প্রায় ৩ হাজার ৪০০ কোটির প্রকল্পের শিলান্যাস করেন তিনি। তার দু'দিনের মাথাতেই অযোধ্যায় প্রতীকী রামলালা মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী। তার এই ঘনঘন মন্দিরে পুজো দেওয়াকে কটাক্ষ করেছে বিরোধীরা। শুক্রবার হিমাচলি পোশাকে কেদার-বদ্রী মন্দিরে গিয়েছিলেন মোদী। রবিবার রাজস্থানি পাগড়ি পড়ে অযোধ্যায় প্রতীকী রামলালার পুজো করেন তিনি। আর অযোধ্যায় আগাগোড়া তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আগামী মাসেই হিমাচল প্রদেশে ভোট হবে। নির্বাচনের মুখে অযোধ্যা সফরে গিয়ে মোদী হিন্দুত্বের হাওয়া আরও জোরদার করলেন বলেই দাবি করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/D4ipk7V
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads