Bengali News
Bengali News Today - Ei Samay
Live Bangla News
News in Bangla
আজকের বাংলা খবর
বাংলা সংবাদ
from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/9diCPgn
দাপুটে যশস্বী, দুরন্ত শুভমান! ওপেনিং জুটিতেই বাজিমাত টিম ইন্ডিয়ার https://ift.tt/O9Lym7W
এই ভারতীয় ক্রিকেট দলই যে চলতি টি-২০ সিরিজের প্রথম দুটো ম্যাচ হেরে গিয়েছিল, সেটা আর বলার জো আছে? ফ্লোরিডার লওডারহিলে আয়োজিত সিরিজের চতুর্থ ম্যাচে ক্যারিবিয়ান ব্রিগেডকে কার্যত দুরমুশ করল টিম ইন্ডিয়া। সৌজন্যে ভারতীয় ক্রিকেট দলের দুই ওপেনার এবং যশস্বী জয়সওয়াল। গত ম্যাচেই আন্তর্জাতিক টি-২০ ফরম্যাটে পা রেখেছেন যশস্বী। আর কেরিয়ারের দ্বিতীয় ম্যাচেই তিনি দাপুটে ব্যাটিং করে গেলেন। ম্যাচের শেষে তিনি ৫১ বলে ৮৪ রান করে অপরাজিত থাকলেন। অল্পের জন্য তিনি নিজের শতরানটা পূরণ করতে পারলেন না। অন্যদিকে শুভমান গিল ৪৭ বলে ৭৭ রান করে জয়ের ভিতটা এমনিতেই তৈরি করে দিয়ে গিয়েছিলেন। অবশেষে এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দল ৯ উইকেটে জয়লাভ করেছে। রবিবার এই সিরিজের শেষ ম্যাচটি আয়োজিত হবে। নির্ণায়ক ম্যাচের উত্তেজনা ইতিমধ্যেই যে হার্দিক অ্যান্ড কোম্পানি বাড়িয়ে দিয়েছে, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই।ভারতীয় ক্রিকেট দলের দুই ওপেনারই যে এই ম্যাচের নায়ক, সেটা আর নতুন করে বলার নেই। ১৫.৩ ওভারে তাঁরা ১৬৫ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। একদিকে শুভমান তিনটে বাউন্ডারি এবং পাঁচটা ছক্কা হাঁকিয়েছেন। অন্যদিকে যশস্বী জয়সওয়ালও পিছিয়ে ছিলেন না। তিনিও ১১টি বাউন্ডারি এবং তিনটে ছক্কা হাঁকিয়েছেন। এই দুজন ক্রিকেটারই টিম ইন্ডিয়ার জয়ের ভিতটা প্রস্তুত করে দেয়।ইতিপূর্বে টস জিতে হার্দিক পান্ডিয়াকে প্রথমে ফিল্ডিং করার আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা ক্যারিবিয়ান ব্যাটাররা খুব একটা খারাপ করেনি। তবে ভারতীয় বোলারদের মধ্যে আর্শদীপ সিং বিপক্ষের ত্রাস হয়ে উঠেছিলেন। তিনি একাই বিপক্ষের তিনটে উইকেট শিকার করে নেন। এছাড়া জোড়া উইকেট শিকার করেছেন কুলদীপ যাদব। একটি করে উইকেট নেন যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল এবং মুকেশ কুমার। নির্ধারিত ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে ১৭৮ রান করতে পেরেছিল।খুব স্বাভাবিকভাবেই এই ম্যাচের শেষে যশস্বী জয়সওয়ালের হাতে সেরার পুরস্কার তুলে দেওয়া হয়। যশস্বী নিজেও এই পুরস্কার হাতে নিয়ে যারপরনাই খুশি হয়েছেন। তিনি বললেন, 'আমার কাছে এই কাজটা একেবারেই সহজ ছিল না। তবে যেটুকু খেলেছি, সেই সময়টা উপভোগ করার চেষ্টা করেছি। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য হার্দিক ভাই এবং টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফেদের ধন্যবাদ জানাতে চাই।'
from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/9diCPgn
Previous article
Next article

Leave Comments
Post a Comment