Bengali News
Bengali News Today - Ei Samay
Live Bangla News
News in Bangla
আজকের বাংলা খবর
বাংলা সংবাদ
from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/Sqg8liE
গভীর রাতে আগুনে পুড়ল ইডেনের ঐতিহ্যবাহী ড্রেসিং রুম https://ift.tt/0AL7giN
হাতে আর বেশি সময় নেই। বিশ্বকাপের কথা মাথায় রেখে ইতিমধ্যেই সেজে উঠতে শুরু করেছিল ইডেন গার্ডেন্স। কিন্তু, তারমধ্যেই ঘটল মারাত্মক বিপত্তি। ইডেন গার্ডেন্সের ড্রেসিংরুমে আগুন ধরে যায়। দমকল সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ১১টা ৫০ মিনিটে এই আগুন লাগে। প্রাথমিক তদন্তের পর দমকলকর্মীরা জানিয়েছেন যে শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের দুটো ইঞ্জিন এসেছিল। প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে।জানা গিয়েছে, ইডেন গার্ডেন্সের এই আগুনের কারণে ফলস সিলিং অনেকটাই পুড়ে গিয়েছে। এছাড়া ড্রেসিংরুমের মধ্যে যেসব সামগ্রী ছিল, সেগুলোও পুড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে ক্রিকেটারদের ব্যবহৃত সামগ্রী। গোটা ইডেন গার্ডেন্সে আপাতত বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, কয়েকদিন আগেই আইসিসি-র একটি প্রতিনিধি দল ইডেন গার্ডেন্স পরিদর্শনে এসেছিলেন। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বেশ খানিকক্ষণ তাঁরা বৈঠক করেছিলেন। এই বৈঠক চলাকালীন সিএবি কর্তারা ইডেনের নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় পদক্ষেপ তাঁদের সামনে তুলে ধরেছিলেন। পাশাপাশি ইডেনের নিরাপত্তা এবং হসপিটালিটি দেখে ওই প্রতিনিধি দলও যথেষ্ট সন্তুষ্ট হয়েছিলেন। তারপরও কীভাবে এই আগুন লাগল, সেটা আপাতত খতিয়ে দেখা হচ্ছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, কয়েকদিন আগেই আইসিসি-র একটি প্রতিনিধি দল ইডেন গার্ডেন্স পরিদর্শনে এসেছিলেন। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বেশ খানিকক্ষণ তাঁরা বৈঠক করেছিলেন। এই বৈঠক চলাকালীন সিএবি কর্তারা ইডেনের নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় পদক্ষেপ তাঁদের সামনে তুলে ধরেছিলেন। পাশাপাশি ইডেনের নিরাপত্তা এবং হসপিটালিটি দেখে ওই প্রতিনিধি দলও যথেষ্ট সন্তুষ্ট হয়েছিলেন। তারপরও কীভাবে এই আগুন লাগল, সেটা আপাতত খতিয়ে দেখা হচ্ছে। তবে আশার কথা এটাই যে দমকলকর্মীরা দ্রুত ইডেন গার্ডেন্সে চলে আসার কারণে সেই আগুন আর খুব বেশি ছড়াতে পারেনি। যদিও ড্রেসিংরুমের ভিতর থেকে ক্রিকেটারদের পুড়ে যাওয়া বেশ কিছু সামগ্রী বের করে আনা হয়েছে।আগামী ৫ অক্টোবর থেকে বিশ্বকাপ টুর্নামেন্ট শুরু হতে চলেছে। এবারের বিশ্বকাপে ইডেন গার্ডেন্স মোট পাঁচটি ম্যাচ পেয়েছে। তারমধ্যে আবার একটি সেমিফাইনাল ম্যাচও রয়েছে। কিন্তু, এই আগুন লাগার ঘটনায় আগামীদিনে ইডেনের ম্যাচে কোনও প্রভাব পড়বে কি না, সেটার দিকেই এখন সকলে তাকিয়ে রয়েছেন।
from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/Sqg8liE
Previous article
Next article

Leave Comments
Post a Comment