সটরপ সকস অউর ডরগ...মযডম? পরনগরফত আগরহ আছ? পরশন কর বতরক বল গটসর সসথ https://ift.tt/y14KmXA - MAS News bengali

সটরপ সকস অউর ডরগ...মযডম? পরনগরফত আগরহ আছ? পরশন কর বতরক বল গটসর সসথ https://ift.tt/y14KmXA

এই সময়: রিল - বস বললেন, 'ড্রেসটা একটু উপরে ওঠাও, তোমার পা দুটো দেখব।' তরুণী স্টাফ কায়লা পসপিসিল (মারগট রবি)-এর অস্বস্তি স্পষ্ট। নির্দেশ আংশিক মেনে ছাড় পাওয়ার প্রত্যাশা যে ঠিক নয়, কয়েক সেকেন্ড বাদেই বোঝেন। গোটা পর্বের শেষে অসহায় কান্না ছাড়া তাঁর আর কিছুই করার থাকে না। ২০১৯-এর ফিল্মের নাম 'বম্বশেল।' ফক্স নিউজের সিইও রজার আইলস-কে এক্সপোজ করার ঘটনার প্রেক্ষিতে তৈরি। 'রিয়েল' - আপনার অতীতের যৌন সম্পর্ক কেমন ছিল? ফোনে ইন্টিমেট কোনও ছবি আছে? পর্নোগ্রাফিতে আগ্রহ কতটা? কখনও যৌনরোগ হয়েছে? এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে? ডলারের বিনিময়ে 'স্ট্রিপিং' বা ড্রাগের নেশা করেছেন নাকি? বিল গেটস-এর প্রাইভেট অফিসে চাকরির জন্য আবেদনকারী মহিলাদের ইন্টারভিউয়ে এমনই সব 'বম্বশেল' প্রশ্ন করা হয়েছে বলে এক রিপোর্টে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। বেধেছে বিতর্ক। 'গেটস ভেঞ্চার্স'-এ নিয়োগের জন্য ইন্টারভিউয়ের ভার দেওয়া হয়েছিল 'কনসেন্ট্রিক অ্যাডভাইজার্স' নামে বাইরের একটি সিকিউরিটি সংস্থাকে। তারাই এ সব প্রশ্ন করেছে বলে ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে দাবি। কনসেন্ট্রিকের সিইও মাইক লেফিভার অবশ্য বলেছেন, 'ইউএসএ-র নিজস্ব স্টেট এবং ফেডারেল আইন মেনেই বিল গেটস-এর পার্সোনাল অফিসে নিয়োগের জন্য প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হয়েছে।' যদিও অন্য একটি সূত্রে দাবি, প্রার্থীদের সততা ও পরীক্ষার মুখে নার্ভের জোর যাচাইয়েই নাকি এগুলো জানতে চাওয়া হয়। তথ্যগুলি কারও সঙ্গে শেয়ার করা হবে না। এর সঙ্গে নিয়োগ-সিদ্ধান্তেরও যোগ নেই বলে সিকিউরিটি সংস্থার দাবি। ওই একই পদে পুরুষ প্রার্থীরাও আবেদন জানিয়েছিলেন। তাঁদের কিন্তু এমন কোনও প্রশ্ন করা হয়নি বলে জানানো হয়েছে ওই খবরে। আবেদনকারী বেশ ক'জন মহিলার সঙ্গে কথা বলেছে ওয়াল স্ট্রিট জার্নাল। তাঁরা জানিয়েছেন বেশ কিছু অপ্রীতিকর, অস্বস্তিকর, অসম্মানজনক প্রশ্ন উড়ে এসেছে তাঁদের দিকে। গেটস ভেঞ্চার্সের তরফে এক মুখপাত্র এ প্রসঙ্গে বলেন, 'কনসেন্ট্রিক অ্যাডভাইজার্স যৌন ইঙ্গিত দিয়ে কোনও প্রশ্ন করেছে, এমনটা আমি অন্তত শুনিনি। কিন্তু সত্যিই তা হয়ে থাকলে এটা কোনও মতেই গ্রহণযোগ্য নয়।' সে ক্ষেত্রে কনসেন্ট্রিক তাঁদের সঙ্গে হওয়া চুক্তির শর্ত মানেনি বলেই ধরা হবে। তাঁর কথায়, 'আমাদের ১৫ বছরের বেশি ইতিহাসে কোনও ভেন্ডর বা চাকরিপ্রার্থী এমন অভিযোগ করেননি। ইন্টারভিউ প্রক্রিয়ার সময়ে যৌন ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করা হয়েছে, এমনটাও এতদিন শোনা যায়নি। আমি নিশ্চিত করে বলতে পারি, চাকরিপ্রার্থীদের এমন ব্যক্তিগত তথ্য নিয়ে কোনও দিন নিয়োগপত্র দেয়নি গেটস ভেঞ্চার্স।'


from Bengali News, আজকের বাংলা খবর, News in Bangla, Bengali News Live Today, বাংলা সংবাদ https://ift.tt/PRVn39g
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads