Bengali News
Bengali News Live Today
News in Bangla
আজকের বাংলা খবর
বাংলা সংবাদ
from Bengali News, আজকের বাংলা খবর, News in Bangla, Bengali News Live Today, বাংলা সংবাদ https://ift.tt/sVfJrgO
রহল গনধ সফরর মঝই উততজন বষণপর রসতয আগন জবলয চলল বকষভ https://ift.tt/MThalQw
দুপুরেই বিষ্ণুপুরে আটকানো হয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কনভয়। এই নিয়ে দিনভর রাজনৈতিক চাপানউতর চলে কংগ্রেস এবং BJP-র মধ্যে। সন্ধ্যায় নতুন করে উত্তেজনা ছড়ায় মণিপুরের বিষ্ণুপুর এলাকাতেই। সেখানে উত্তেজিত জনতা রাস্তায় এসে প্রতিবাদ জানান। একাধিক জায়গায় কাঠ এবং টায়ারে আগুন লাগিয়ে দেওয়া হয়। এমনকী কয়েকজন সেখানের BJP কার্যালয়ে ঢুকে ভাঙচুর করার চেষ্টাও করে। তাদেরকে সরাতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ছোড়ে। স্থানীয়দের দাবি, শুন্যে গুলিও চালিয়েছে পুলিশ। প্রসঙ্গত বৃহস্পতিবারই দুদিনের মণিপুর সফরে এসেছেন রাহুল গান্ধী। নিরাপত্তা জনিত কারণে তাঁকে বিষ্ণুপুরে আটকে দেওয়া হয় বলে জানিয়েছিল পুলিশ। পরে, রাহুল ইম্ফল ফিরে এসে হেলিকপ্টারে যান চুড়াচাঁদপুর। সেখানে একাধিক ত্রাণশিবিরে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন তিনি। এদিনই তাঁর যাওয়ার কথা ছিল বিষ্ণুপুরের মৈরাং। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সেখানে যেতে পারেননি তিনি। সূত্রের খবর, শুক্রবার মৈরাং যাবেন রাহুল। শুক্রবারই ইম্ফলে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে আলোচনা করার কথাও আছে রাহুলের। এদিন শুধু বিষ্ণুপুরে নয়, উত্তেজনা ছড়ায় ইম্ফলেও। । তাঁদেরকে সরাতেও কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। সেখানে মহিলাদের সঙ্গে পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের হাতাহাতিও হয়। এদিকে BJP-র অভিযোগ, সেখানে রাজনীতি করতে এসেছেন রাহুল। সেই অভিযোগ উড়িয়ে একটি টুইট করেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। তাতে রাহুল লেখেন, 'আমি আমার মণিপুরের সব ভাই-বোনদের কথা শুনতে এসেছি। সকল সম্প্রদায়ের মানুষ আমাকে স্বাগত জানিয়েছে ভালোবাসা দিচ্ছে। কিন্তু এটা খুবই দুঃখজনক যে সরকার আমাকে বাধা দিচ্ছে। এখন মণিপুরের নিরাময় প্রয়োজন। শান্তি আমাদের একমাত্র অগ্রাধিকার হতে হবে।' । তিনি বলেন, 'কেন্দ্র এবং মণিপুরের সরকার সেখানের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইছে। এই লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। এখন সেখানে কোন রাজনৈতিক নেতার যাওয়ার দরকার নেই। কারণ তাঁরা এই পরিস্থিতির কোন সমাধান করতে পারবেন না। তাঁদের যাওয়াতে কোন লাভ হলে নিশ্চয় যাবেন, কিন্তু এখন সেখানে গিয়ে শুধুমাত্র রাজনৈতিক ফায়দা নেওয়াকে কেউ সমর্থন করতে পারি না।'
from Bengali News, আজকের বাংলা খবর, News in Bangla, Bengali News Live Today, বাংলা সংবাদ https://ift.tt/sVfJrgO
Previous article
Next article

Leave Comments
Post a Comment