Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News - Ei Samay
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/zwsMcFx
সাত পাকে বাঁধা পড়লেন ঋতুরাজ, ইতিমধ্যেই ভাইরাল বিয়ের ছবি https://ift.tt/0dOESiR
চেন্নাই সুপার কিংস দলের তারকা ওপেনার ২০২৩ আইপিএল টুর্নামেন্টে দলের জয়ের পিছনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। অবশেষে শনিবার বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে চেন্নাই এই নিয়ে পঞ্চমবার আইপিএল খেতাব জয় করল। এই জয়ে ঋতুরাজের অবদান অনস্বীকার্য। এই ক'দিনে আপনারা সকলেই জেনে গিয়েছেন যে ঋতুরাজ একজন মহিলা ক্রিকেটারকে বিয়ে করেছেন। পাত্রীর নাম উৎকর্ষা পাওয়ার। দুজনকেই আইপিএল ফাইনালে একসঙ্গে দেখতে পাওয়া গিয়েছিল। আইপিএল ট্রফি জয় করার পর উৎকর্ষা মহেন্দ্র সিং ধোনির পা ছুঁয়ে প্রণামও করেন। সেই ছবি এবং ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন ঋতুরাজএই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে চলতি সপ্তাহে ইংল্যান্ডের কেনিংটন ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার স্কোয়াডে ঋতুকেও রাখা হয়েছিল। কিন্তু, বিয়ে করার জন্য তিনি এই ম্যাচ থেকে ব্রেক নিয়েছিলেন। যদিও তাঁকে টিম ইন্ডিয়ার রিজার্ভ তালিকায় রাখা হয়েছিল। যাইহোক বিয়ের পর ঋতুরাজ নিজেই ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। মহারাষ্ট্রের হয়ে খেলেছেন উৎকর্ষাউল্লেখ্য, উৎকর্ষা মহারাষ্ট্রের হয়ে ক্রিকেট খেলেছেন। ২৪ বছর বয়সি এই মহিলা ক্রিকেটার ডানহাতি মিডিয়াম পেসার। ২০২১ সালে তিনি লিস্ট এ ক্রিকেটও খেলেছেন। এরপর আর দলে সুযোগ পাননি তিনি। আপাতত তিনি পুনেতেই বসবাস করেন। ক্রিকেটের পাশাপাশি ইনস্টিটিউট অফ নিউট্রিশন অ্যান্ড সায়েন্স নিয়ে পড়াশোনাও করছেন তিনি। বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ট্রেন্ডে রয়েছেন। ঋতুরাজের সঙ্গেই আইপিএল ট্রফি হাতে তুলেছিলেন উৎকর্ষামহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস আইপিএল ফাইনালে গুজরাট টাইটান্সকে পরাস্ত করেছিল। এই ম্যাচে খেতাব জয় করার পর উৎকর্ষা এবং ঋতুরাজ একসঙ্গে আইপিএল ট্রফি নিজেদের হাতে তুলে নেন। সেই ছবি সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। আর দুজনেই ট্রেন্ডে চলে আসেন। একটি ভিডিয়োও যথেষ্ট ভাইরাল হয়েছিল। সেখানে উৎকর্ষাকে ধোনির পা স্পর্শ করতে দেখা গিয়েছিল।
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/zwsMcFx
Previous article
Next article

Leave Comments
Post a Comment