দম বন্ধ হয়ে আসছে! মাঝ আকাশেই বিমানের দরজা খুললেন যাত্রী, তারপর... https://ift.tt/Nz7HkeB - MAS News bengali

দম বন্ধ হয়ে আসছে! মাঝ আকাশেই বিমানের দরজা খুললেন যাত্রী, তারপর... https://ift.tt/Nz7HkeB

উড়োজাহাজে তাঁর দম বন্ধ হয়ে আসছিল। সেই সঙ্গে তাঁর তাড়াও ছিল। তিনি চেয়েছিলেন দ্রুত বিমান থেকে নেমে যেতে। সেই কারণেই বিমানের দরজা খুলে দিলেন এক যাত্রী। দক্ষিণ কোরিয়ায় দায়েগু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজের দরজা খুলে দেন ওই যাত্রী। তিনি বিমানটির দরজা খুলে দিয়েছিলেন তাতে ১৯৪ জন যাত্রী ছিলেন। যদিও, দরজা খোলা অবস্থাতেই ওই বিমানটি নিরাপদেই বিমানবন্দরে অবতরণ করে। তারপরেই গ্রেফতার করা হয় ওই যাত্রীকে। যখন ওই বিমানটি মাটি থেকে প্রায় ২০০ মিটার ওপরে ছিল সেই সময়েই এই ঘটনা ঘটে। এই আজব ঘটনা ঘটে শুক্রবার, এশিয়ানা এয়ারলাইনসের একটি ফ্লাইটে। জানা গিয়েছে, । দায়েগু সিওল থেকে প্রায় ২৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। সেখানে নামার পরে ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করাও হয়। দক্ষিণ কোরিয়ার পুলিশ জানিয়েছে, ওই যাত্রীটি সম্প্রতি চাকরি হারিয়েছেন। তার ফলে তিনি মানসিক চাপে আছেন। পুলিশকে ওই ব্যক্তি জানান যে তাঁর মনে হচ্ছিল যে ওই বিমানটি অনেক সময় ধরে চলছে। ভিতরে তাঁর দম বন্ধ হয়ে আসছিল। তাই তিনি তাড়াতাড়ি বের হতে চাইছিলেন।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/onpXAY2
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads