Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News - Ei Samay
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/P1G9Zph
ছুটির দিনে তেলের দামে বড় পরিবর্তন! কলকাতায় আজ পেট্রল-ডিজেল কত? https://ift.tt/92MJSA7
রবিবার, 28 মে ভারতীয় তেল সংস্থাগুলি পেট্রল ও ডিজেলের দাম ঘোষণা করেছে। আজ দেশের বহু শহরে পেট্রল ও ডিজেলের দামে বেশ কিছু পরিবর্তন দেখা গিয়েছে। কিছু শহরে পেট্রল এবং ডিজেলের দাম হ্রাস পাওয়ার কারণে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। রাজ্যগুলিতে জ্বালানির উপর করের হার আলাদা হয়। ফলে বিভিন্ন রাজ্যে পেট্রল এবং ডিজেলের দামও আলাদা হয়ে থাকে।ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল) , ভারত পেট্রলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল) এবং হিন্দুস্তান পেট্রলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল)-এর মতো রাষ্ট্রায়ত্ব তেল বিপনন সংস্থাগুলি (ওএমসি) বিশ্বের প্রধান বেঞ্চমার্কগুলির দাম অনুযায়ী প্রতি দিন পেট্রল ও ডিজেলের দাম ঘোষণা করে। বস্তুত রোজ সকাল 6'টার সময় পাবলিক সেক্টরের জ্বালানি সংস্থাগুলি পেট্রল এবং ডিজেলের দাম ঘোষণা করে।
আজ দেশের বিভিন্ন শহরে পেট্রল এবং ডিজেলের দাম জেনে নিন
1. কলকাতা - আজ পেট্রল 106.03 টাকা ও ডিজেল 92.76 টাকা।2. দিল্লি - আজ পেট্রল 96.72 টাকা এবং ডিজেল 89.62 টাকা।3. মুম্বই - আজ পেট্রল 106.31 টাকা ও ডিজেল 94.27 টাকা।4. চেন্নাই - আজ পেট্রল 102.86 টাকা এবং ডিজেল 94.33 টাকা।5. বেঙ্গালুরু - আজ পেট্রল 101.94 টাকা ও ডিজেল 87.89 টাকা।6. লখনউ - আজ পেট্রল 96.43 টাকা এবং ডিজেল 89.63 টাকা।7. জয়পুর - আজ পেট্রল 108.67 টাকা ও ডিজেল 93.36 টাকা।8. পোর্ট ব্লেয়ার - আজ পেট্রল 84.10 টাকা ও 79.74 টাকা।9. পটনা - আজ পেট্রল 107.24 টাকা ও ডিজেলর দাম 94.04 টাকা।10. নয়ডা - আজ পেট্রল 96.92 টাকা ও ডিজেলর দাম 89.84 টাকা।আপনি চাইলে খুব সহজেই আপনার শহরের আজকের পেট্রল ও ডিজেলের দাম জেনে নিতে পারেন। এর জন্য আপনাকে দেশের তেল সংস্থাগুলির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে বা এসএমএস পাঠাতে হবে। আপনি যদি ইন্ডিয়ান অয়েল-এর গ্রাহক হন তাহলে আপনি 9224992249 নম্বরে আরএসপি-এর পরে সিটি কোড এসএমএস করুন এবং বিপিসিএল-এর গ্রাহক হলে আরএসপি লিখে 9223112222 নম্বরে একটি এসএমএস পাঠান।from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/P1G9Zph
Previous article
Next article

Leave Comments
Post a Comment