Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News
Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla
Vieos
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/P8nKcSH
'রাহুলের পদযাত্রায় কাঠুয়াকাণ্ডে অভিযুক্তদের সমর্থক!' কংগ্রেস ত্যাগ দীপিকার https://ift.tt/ToO4MPX
জম্মু-কাশ্মীরে রাহুল গান্ধীর '' পৌঁছনোর আগেই বিতর্ক। টুইটারে ঘোষণা করে ছাড়লেন জম্মু-কাশ্মীরে কংগ্রেসের মুখপাত্র এবং কাঠুয়াকাণ্ডের আইনজীবী দীপিকা পুস্কর নাথ (Deepika Pushkar Nath)। কাঠুয়াকাণ্ডে অভিযুক্তদের সমর্থন জানানো প্রাক্তন মন্ত্রী লাল সিংকে () অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে বলে দাবি দীপিকার। এর প্রতিবাদ জানিয়েই কংগ্রেস ছাড়ছেন বলে দাবি দীপিকার। ২০১৮ সালে জম্মুতে আট বছরের এক শিশুকে গণধর্ষণ করে খুন করা হয়। ঘটনার নৃশংসতায় শিউরে ওঠে গোটা দেশ। তখনই অভিযুক্তদের সমর্থনে ব়্যালিতে যোগ দেন জম্মু-কাশ্মীরের তৎকালীন মন্ত্রী লাল সিং। আদর্শগত কারণেই দল ছাড়ছেন বলে নিজের টুইটে লিখেছেন দীপিকা। কংগ্রেস ছাড়লেন কাঠুয়াকাণ্ডের আইনজীবী জম্মু-কাশ্মীর কংগ্রেসের অন্যতম মুখপাত্র ছিলেন দীপিকা পুস্কর নাথ (Deepika Pushkar Nath)। টুইটারে লাল সিংয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। কংগ্রেস ছাড়ার ঘোষণায় সোশ্যলা মিডিয়ায় দীপিকা লিখেছেন, " ধর্ষকদের রক্ষা করার জন্য লাল সিং জম্মু ও কাশ্মীরে বিভাজন তৈরি করেছিলেন, যা ভারত জোড়ো যাত্রার আদর্শের পরিপন্থী। মতাদর্শের কারণেই এই ধরনের ব্যক্তির সঙ্গে দলীয় মঞ্চ ভাগ করে নিতে পারব না।" দ্বিতীয় টুইটে দীপিকা পুস্কর নাথ লিখেছেন, জম্মু-কাশ্মীর লাল সিংকে ভারত জোড়ো যাত্রায় অনুমতি দেওয়ায় পদত্যাগ করা ছাড়া তাঁর কাছে আর কোনও উপায় নেই। কে এই লাল সিং? জম্মু কাশ্মীর থেকে দুই বার সাংসদ, তিনবারের বিধায়ক হয়েছেন লাল সিং। ২০১৪ সালে ছেড়ে BJP-তে যোগ দেন। মেহবুবা মুফতির PDP-BJP জোট সরকারে মন্ত্রী ছিলেন তিনি। ২০১৮ সালে কাঠুয়াকাণ্ডে অভিযুক্তদের সমর্থনে প্রকাশ্যে পথে নামেন তৎকালীন এই । কাঠুয়াকাণ্ডে অভিযুক্তদের সমর্থনের পর লাল সিংয়ের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয় তাঁকে। BJP ছেড়ে ডোগরা স্বাভিমান সংগঠন পার্টি নামে নিজের দল তৈরি করেন। সেই বিতর্কিত নেতাকেই এবার রাহুল গান্ধীর 'ভারত জোড়ো যাত্রা'-তে অংশ নেওয়া অনুমতি দিয়েছে হাত শিবির। পঞ্জাব হয়ে বুধবার হিমাচল প্রদেশের ঘটটা থেকে শুরু হয়েছে রাহুল গান্ধীর 'ভারত জোড়ো যাত্রা'। বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরে প্রবেশ করবে পদযাত্রা। কাঠুয়া , চাঁদাওয়াল , বানিহাল হয়ে শ্রীনগরে পৌঁছনোর কথার। ৩০ জানুয়ারি 'ভারত জোড়ো যাত্রা' কর্মসূচির সমাপ্তিতে ২১ টি রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছে কংগ্রেস।
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/P8nKcSH
Previous article
Next article

Leave Comments
Post a Comment