রেকর্ড সস্তা সবজি, ডিম-মাছের দরেই চিন্তা কলকাতায় https://ift.tt/3M89KJe - MAS News bengali

রেকর্ড সস্তা সবজি, ডিম-মাছের দরেই চিন্তা কলকাতায় https://ift.tt/3M89KJe

Kolkata Market Price: শহরে শীতের শুরু থেকেই কমতে শুরু করেছিল সবজির দাম। যত দিন গিয়েছে ততই দর কমেছে সবজির। বলা চলে এই মরশুমের সবচেয়ে সস্তা দামে বিক্রি হচ্ছে নানা সবজি। এই তালিকায় যেমন শীতের মরশুমি ফসলগুলি রয়েছে তেমনই দাম কমেছে নানা বারোমাসি সবজিরও। ফলে আপাতত সস্তা দামেই বিক্রি হচ্ছে আলু, কুমড়ো, বেগুন, পেঁপের মতো সবজিও।তবে সবজির দর কম থাকলেও মাছের দাম কিন্তু রয়েছে চড়াই। ব্যাপক দামে বিক্রি হচ্ছে রুই, কাতলার মতো মাছ। গত 6 মাসের বিচারে রুই মাছের দাম কমপক্ষে বেড়েছে কেজিতে 40-50 টাকা।পাশাপাশি কাতলা মাছের দর রয়েছে প্রায় 400 টাকা করে। শুধুমাত্র মাছ নয়, দাম বেড়েছে ডিমেরও। খুচরো দোকানে ডিমের জোড়া রয়েছে 15 টাকা। অন্যদিকে ডিমের ট্রে পার করেছে 200 টাকার গণ্ডি। এবার জেনে নেওয়া যাক বুধবারে বাজারে কোন সবজি ও মাছের দর কত রয়েছে? প্রথমেই নজর রাখা যাক সবজির বাজার দরে (Vegetable Price in Kolkata)আলু (পুরনো) - 10 টাকা থেকে 12 টাকা কেজিআলু (চন্দ্রমুখী ) - 22 টাকা থেকে 24 টাকা কেজিফুলকপি - পিস 4 টাকা থেকে 5 টাকাবাঁধাকপি - পিস 7 থেকে 10 টাকাআদা - 40 টাকা থেকে 50 টাকা কেজিওলকপি - 10 টাকা কেজিপেঁয়াজকলি - 35 টাকা থেকে 40 টাকা কেজিগাজর - 40 টাকা কেজিপেঁয়াজ - 30 টাকা কেজিবেগুন - 25 টাকা থেকে 30 টাকা কেজিটমেটো - 20 টাকা থেকে 30 টাকা কেজিকাঁচা টমেটো - 40 টাকা কেজি সিম - 15 টাকা থেকে 20 টাকা কেজিবরবটি - আঁটি 10 টাকাকড়াইশুঁটি - 40 টাকা থেকে 50 টাকা কেজিপেঁপে - 10 টাকা কেজিলেবু - 2 টাকা পিসপালং শাক - 10 টাকা আঁটিলাল শাক -8 টাকা আঁটি এবার নজর রাখা যাক মাছের বাজারের দিকে (Kolkata Fish Market Price)রুই - 190 টাকা থেকে 220 টাকা কেজি (গোটা)রুই - 220 টাকা থেকে 250 টাকা কেজি (কাটা) কাতলা - 350 টাকা কেজি থেকে দাম শুরুতেলাপিয়া - 200 টাকা কেজিছোট ট্যাংরা - 200 টাকা কেজিভোলা - 250 টাকা কেজি (মাঝারি আকার) কই - 400 টাকা কেজিশোল - 350 টাকা কেজিট্যাংরা - 200 টাকা কেজি (ছোট) পাবদা - 400 টাকা কেজি থেকে দাম শুরুপারসে - 250 টাকা কেজিগলদা চিংড়ি - 700 টাকা কেজি এবার দেখে নেওয়া যাক আজকের বাজারে মাংসের দাম (Kolkata Chicken/ Mutton Price) চিকেন - 195 টাকা থেকে 210 টাকা কেজিগোটা মুরগি - 133 টাকা থেকে 140 টাকা কেজিমাটন - 700 টাকা কেজি থেকে 750 টাকা কেজি


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/HPJB1mY
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads