Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News
Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla
Vieos
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/b4EKtlP
প্রাথমিকে এখন নয় প্যারাটিচার https://ift.tt/qwQCsga
এই সময়: আপাতত প্যারাটিচার বা পার্শ্বশিক্ষকদের মধ্যে থেকে কাউকে প্রাথমিকে শিক্ষক হিসেবে নিয়োগ করা যাবে না। আগের অন্তর্বর্তীকালীন নির্দেশ বহাল রেখেই () জানাল, সাধারণ ভাবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলবে। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। প্রাথমিক শিক্ষক নিয়োগের () বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছিল, বর্তমানে কর্মরত প্রাথমিকের প্যারাটিচারদের মধ্যে থেকে ১০ শতাংশ শিক্ষক নিয়োগ করা হবে যোগ্যতা বিচার করে। এই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন উচ্চপ্রাথমিকের কয়েক জন পার্শ্বশিক্ষক। তাঁদের দাবি ছিল, তাঁদেরও সুযোগ দিতে হবে। গত বছর ২১ নভেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) নির্দেশ দেন, প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উচ্চপ্রাথমিকের প্যারাটিচারদের ওই ১০%-এর মধ্যেই সুযোগ দিতে হবে। সেই রায় চ্যালেঞ্জ করে ৫০ জন প্রাথমিকের প্যারাটিচার প্রথমে বর্ষশেষের অবকাশকালীন ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। সেই মামলার শুনানি চলাকালীন অবকাশকালীন বেঞ্চে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়, প্যারটিচার নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করছে না পর্ষদ। ৩০ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে।
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/b4EKtlP
Previous article
Next article

Leave Comments
Post a Comment