Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News
Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla
Vieos
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/uTgGI2t
ভাঙল ফরাসি সম্রাটের ঘড়ি, ব্রাজিলে নষ্ট বহু ঐতিহাসিক ভাস্কর্য! https://ift.tt/h9k3n0X
প্রাক্তন প্রেসিডেন্ট জাইরে বলসোনারোর (Former President ) সমর্থকদের তাণ্ডবে কী কী ক্ষতি হয়েছে ব্রাজিলে (Brazil)? এবার সেই তথ্যই সামনে আনল লুলা দ্য সিলভার (Luiz Inácio Lula Da Silva) সরকার। প্রশাসন সূত্রে খবর, মোট তিনটি বিল্ডিংয়ে ভাঙচুর চালিয়েছে বলসোনারোর সমর্থকরা। এগুলি হল প্রেসিডেন্টের প্রাসাদ, সুপ্রিম কোর্ট এবং ব্রাজিল কংগ্রেস ভবন। ক্ষতি হয়েছে বিখ্যাত স্থপতি অস্কার নেইমেয়ারের তৈরি বহু ভাষ্কর্য। রিপোর্ট অনুযায়ী, প্রতিটি বিল্ডিংয়ের জানলার কাচ ভাঙা হয়েছে। এছাড়া ভাঙা হয়েছে ১৯৬১-এ ব্রাজিলিয় স্থপতি অ্যালফ্রেডো সেসছিটির তৈরি Justice ভাস্কর্যটি। প্রেসিডেন্ট প্রাসাদের ঠিক বিপরীতে এই ভাস্কর্যটি রাখা ছিল। এছাড়াও ফরাসি সম্রাট চতুর্দশ লুইয়ের দেওয়া ঘড়িটিকে পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে হামলাকারীরা। ব্রাজিলের প্রেসিডেন্টের প্রাসাদে এতোদিন শোভা পেত এই ঘড়ি। আমেরিকার ক্যাপিটাল হিলের স্মৃতি ব্রাজিলে! প্রেসিডেন্টের প্রাসাদ, সংসদ ভবন থেকে শুরু করে একাধিক স্থানে তাণ্ডব বোলসেনারো সমর্থকদের। কিন্তু তাণ্ডবকারীদের গায়ে ব্রাজিলের জাতীয় ফুটবল দলের জার্সিকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। জাতীয় দলের জার্সি গায়ে তাণ্ডবের ঘটনার কড়া নিন্দা করেছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। গত রবিবার (Bolsonaro) সমর্থকরা বর্তমান প্রেসিডেন্ট লুনা দ্য সিলভার প্রাসাদ, সংসদ ভবন এবং সুপ্রিম কোর্টে ঢুকে তাণ্ডব চালাতে শুরু করে। বহু তাণ্ডবকারী ব্রাজিল ফুটবল দলের জার্সি পরে আসে। কারোর জার্সিতে নেইমার, এবার কারোর জার্সিতে লেখা ছিল রিচার্লিসন-ক্যাসেমিরোদের নাম। কেউ কেউ আবার প্রাক্তন ব্রাজিলীয় তারকা ফুটবলার কাকা-র নাম লেখা জার্সি পরে তাণ্ডবে অংশ নেয়। তাণ্ডবকারীরা জাতীয় দলের জার্সি পরে তাণ্ডব চালানোর ঘটনা মেনে নিতে পারেনি Brazil Football Confederation) বা CBF। ফুটবলকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করায়, ক্ষোভ প্রকাশ করেছেন ফুটবল সংস্থার কর্তারা। এ ব্যাপারে সংবাদমাধ্যম ও সোসাল মিডিয়ায় কড়া বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে ব্রাজিলের ফুটবল সংস্থাকে রাজনৈতিক প্রভাব মুক্ত বলে দাবি করা হয়েছে। ফুটবল কর্মকর্তাদের মতে, পরাকে প্রত্যেক ব্রাজেলীয় সৌভাগ্য বলে মনে করেন। যাঁরা দেশকে সত্যিকারের ভালোবাসেন, দেশের জন্য উল্লাস করেন, তাঁদের জন্য এই জার্সি। দেশকে বিভিক্ত করতে নয়, দেশকে ঐক্যবদ্ধ করতেই এই জার্সি পরার জন্য উৎসাহ দেওয়া হয়ে থাকে বলে ফুটবল কর্তারা বিবৃতিতে জানিয়েছেন। যদিও হামলার হাত থেকে রক্ষা পেয়েছে রিও ডি জেনেরোতে অবস্থিত ব্রাজিল ফুটবল কনফেডারেশনের ভবন।
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/uTgGI2t
Previous article
Next article

Leave Comments
Post a Comment