প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত ক্যালিফোর্নিয়া, ‘ঘরছাড়া’ প্রিন্স হ্যারি https://ift.tt/o05aXnZ - MAS News bengali

প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত ক্যালিফোর্নিয়া, ‘ঘরছাড়া’ প্রিন্স হ্যারি https://ift.tt/o05aXnZ

প্রবল ঝড় ও ভারী বৃষ্টির জেরে লণ্ডভণ্ড আমেরিকার ক্যালিফোর্নিয়া। বন্যার সতর্কতা জারি হয়েছে অভিজাত এলাকা মন্টেসিটোরে। এই এলাকার বাসিন্দা ব্রিটিশ রাজপরিবারের ছোট কুমার তথা ডিউক অফ সাসেক্স হ্যারি এবং তাঁর স্ত্রী ডাচেস অফ সাসেক্স মেগান মর্কেল। মার্কিন প্রশাসন সূত্রে খবর, প্রাকৃতিক বিপর্যয়ের জেরে তাঁদরেও আপাতত ওই এলাকা ছাড়তে হতে পারে। উল্লেখ্য, বর্তমানে নিজের আত্মজীবনী স্পেয়ার-র প্রচারে ব্যস্ত রয়েছেন ব্রিটিশ রাজকুমার। এর জেরে ক্যালিফোর্নিয়ায় নেই তিনি। আত্মজীবনীর প্রচার সেরে ফিরে এলেও ক্যালিফোর্নিয়ার বাড়িতে ঢুকতে পারবেন না তিনি। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে কিছুদিনের জন্য হোটেলে থাকতে হতে পারে তাঁকে। উল্লেখ্য, দুর্যোগের কারণে ক্যালিফোর্নিয়ায় এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হচ্ছে হাজার হাজার মানুষকে। আমেরিকার সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য । স্থানীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী আরও কয়েকদিন ধরেই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে এখানে। সেক্ষেত্রে ক্যালিফোর্নিয়া জুড়ে চলতে পারে ভারী বর্ষণ। ক্যালিফোর্নিয়ার ৯০ শতাংশ মানুষকে বন্যার সতর্কতা দেওয়া হয়েছে। "৩ কোটির বেশি মানুষ বন্য়ায় ক্ষতিগ্রস্ত হতে পারেন। ক্ষতি হতে পারে বাড়িও। এছাড়াও প্রবল বর্ষণের জেরে কয়েকটি জায়গায় শুরু হয়েছে ভূমিধস। যার জেরে এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে।" জানিয়েছে ক্যালিফোর্নিয়ার গভর্নর অফিস। সম্প্রতি প্রকাশিত হয়েছে ব্রিটেনের রাজা চার্লসের ছেলে । সেই বইতেই খোলাখুলিভাবে স্ত্রী মেগানের কথা লিখেছেন হ্যারি। স্ত্রী মেগান মার্কেলকে তাজমহলের সামনে ছবি তুলতে সাফ না করে দিয়েছিলেন হ্যারি। প্রেমের সৌধের সামনে লাভার্স বেঞ্চে বসে ছবি তুলেছেন বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা। আমেরিকার প্রেসিডেন্ট থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী, জীবনসঙ্গীকে সঙ্গে নিয়ে ফোটো সেশন করেছেন সকলেই। মনে মনে তেমন ইচ্ছা ছিল মেগানেরও। তাজমহলে ছবি তোলা থেকে রাজপরিবারের দুই পরিবারের সম্পর্ক নিয়ে লিখেছেন তিনি। আত্মজীবনীতে দাদা কেটকে নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন প্রিন্সেস ডায়নার ছোট ছেলে। আত্মজীবনী স্পেয়ার ( Spare)-এ হ্যারি লিখেছেন, ভারত সফরের আগে মেগানকে তাজমহলের সামনে ছবি তুলতে নিষেধ করেছিনে। হ্যারির দাবি, তিনি জন্যই মেগানকে নিষেধ করেছিলেন। ভারত সফরের সময় তাজমহলের সামনে বসে ছবি তুলেছিলেন ডায়না। লাল কোট পরা ডায়নার সেই বিখ্যাত ছবির কথা মাথায় রেখেই স্ত্রীকে নিষেধ করেন হ্যারি। তাঁর আশঙ্কা ছিল, মেগান তাজমহলের সামনে ছবি তুললে সকলেই শাশুড়ি-বউমা তুলনা টানবেন। মা এবং স্ত্রীর তুলনা করুক কেউ এমনটা চান না বলেই মেগানকে তাজমহলের সামনে ছবি তুলতে নিষেধ করেছিলেন হ্যারি।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/QwJk7WZ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads