Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3iaEY1c
লকডাউনের মেয়াদ বাড়ল হরিয়ানায়, দোকান খোলায় নয়া নিয়ম https://ift.tt/34wU60U
এই সময় ডিজিটাল ডেস্ক: ফের লকডাউনের মেয়াদ বৃদ্ধি হল হরিয়ানায়। রবিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর ঘোষণা করেন, আরও সাতদিন জারি থাকবে বিধিনিষেধ। অর্থাৎ চলবে আগামী ৭ জুন পর্যন্ত। শুধু তাই নয় দোকান খোলা রাখার ক্ষেত্রে নয়া নিয়মের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কী জানিয়েছেন তিনি? মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর জানান, এই পর্বের লকডাউনে সকাল ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত দোকান খোলা থাকবে। অত্যাবশ্যকীয় পণ্য সংগ্রহে কোনওরকম সমস্যা হবে না বলেও আশ্বাস দেন তিনি। পাশাপাশি তিনি জানান, জোড়-বিজোড় পদ্ধতিতে দোকানগুলি খোলা রাখতে হবে। এদিকে, আগামী ১৫ জুন পর্যন্ত এই রাজ্যের সমস্ত স্কুল-কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে নাইট কার্ফু জারি রাখা হচ্ছে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত। আরও একসপ্তাহ বেড়েছে দিল্লির লকডাউন। তবে শর্ত সাপেক্ষে ছাড় মিলল ব্যবসা ক্ষেত্রে। চলতি সপ্তাহেই লকডাউন শেষ হয়ে আগামী সোমবার থেকে আনলক প্রক্রিয়া শুরু কথা ছিল কিন্তু করোনা পরিস্থিতির দিকে নজর রেখে লকডাউনের মেয়াদ আরও একসপ্তাহ বাড়িয়ে ৭ জুন পর্যন্ত করল কেজরি সরকার। লকডাউনের সময়সীমা ( ) বেড়েছে কেরালাতেও। আরও ১০ দিনের জন্য জারি থাকবে রাজ্যে। জানালেন কেরালার মুখ্যমন্ত্রী ( )। শনিবার তিনি ঘোষণা করেন, আগামী ৯ জুন পর্যন্ত লকডাউনের বিধিনিষেধ জারি থাকবে। পাশাপাশি তিনি জানান, মল্লপুরম জেলায় তুলে নেওয়া হচ্ছে ত্রিপল লকডাউন ( )। দেশের আরও খবরের জন্য প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন লে।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3iaEY1c
Previous article
Next article

Leave Comments
Post a Comment