দেহদান করবেন, জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায় https://ift.tt/jduJBzH - MAS News bengali

দেহদান করবেন, জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায় https://ift.tt/jduJBzH

এই সময়: প্রায় পৌনে দুশো বছর আগে কোনও ভারতীয় চিকিৎসক কল্পনাও করতে পারতেন না। স্রোতের বিপরীতে গিয়ে সেই সময়ে, ১৮৩৬ সালের ১০ জানুয়ারি প্রথম ভারতীয় হিসেবে কলকাতা মেডিক্যাল কলেজে শব-ব্যবচ্ছেদ করেন মধুসূদন গুপ্ত। দিনটিকে রাজ্যে স্বাস্থ্য-শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়। এর সঙ্গেই পরবর্তীকালে জুড়ে যায় দেহ দান আন্দোলন। মঙ্গলবার, সেই ১০ জানুয়ারিই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানালেন, তিনিও দেহদান করবেন। দেহদান আন্দোলনে রাজ্যের পথিকৃৎ সংস্থা 'গণদর্পণ'-এর একটি বই উদ্বোধনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সংগঠনের সহ-সভাপতি হিসেবে অনুষ্ঠানে হাজির ছিলেন বিশিষ্ট আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যও। এ দিন গণদর্পণের অন্যতম সম্পাদক শ্যামলের লেখা 'মৃত্যুই শেষ কথা নয়' বইয়ের আবরণ উন্মোচিত হয়। তাতে দেহদান আন্দোলনে আমজনতাকে সচেতন করার বার্তা থাকলেও অনুষ্ঠানে বিকাশের গলায় শোনা যায় আক্ষেপের সুর। নবীন প্রজন্ম এখনও সে ভাবে দেহদান আন্দোলনের শরিক না-হওয়ায় তিনি অল্পবয়সিদের আহ্বান জানান। একই সুর শোনা যায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের গলাতেও। সংগঠনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি জানান, অচিরেই সবান্ধব এই সংগঠনের অফিসে অঙ্গীকারপত্রে সই করবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য, সংগঠনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার তথা প্রাক্তন ক্রিকেটার উৎপল চট্টোপাধ্যায় প্রমুখ। একই মঞ্চে সিপিএম নেতা বিকাশের সঙ্গে তাঁর উপস্থিতির বিষয়টি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, 'এর মধ্যে রাজনীতি খোঁজা অর্থহীন।'


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/exl0fga
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads