চোখের জলে বিদায়, ইস্তফার ঘোষণা নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর https://ift.tt/9nHCh8V - MAS News bengali

চোখের জলে বিদায়, ইস্তফার ঘোষণা নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর https://ift.tt/9nHCh8V

পদত্যাগের কথা ঘোষণা করলেন ()। আগামী মাসেই পদ থেকে ইস্তফা দেবেন তিনি। শুধু তাই নয়, চলতি বছরের সাধারণ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার একথা ঘোষণার সময় চোখের জল ধরে রাখতে পারেন নি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। ৭ ফেব্রুয়ারি শেষবারের মতো প্রধানমন্ত্রীর দফতরে আসবেন তিনি। গত মঙ্গলবার সেকথাও ঘোষণা করে দেন জেসিন্ডা আরডার্ন। “এই দায়িত্ব পালন কঠিন ছিল বলে সেখান থেকে সরে যাচ্ছি এমনটা নয়। সেটা হলে হয়ত আর দু’মাস আগেই চলে যেতাম। এই ধরনের পদের সঙ্গে জড়িয়ে থাকে দায়িত্ব। কিন্তু নেতৃত্ব দেওয়ার সঠিক ব্যক্তি আমি নই। এই অবস্থায় দায়িত্ব ধরে রাখার কোনও মানে হয় না। সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছি।” আবেগঘন গলায় জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।চলতি বছরেই নিউজিল্যান্ডে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, সেখানে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে আরডার্নের দল । ভোটের কয়েক মাস আগেই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন জেসিন্ডা আরডার্ন। ফলে এবার নতুন কাউকে সামনে রেখে ভোটের ময়দানে নামতে হবে তাঁর দলকে। সেক্ষেত্রে দলের তরফে কাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হয়, তা নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। প্রসঙ্গত, দু’বছর আগে নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছিল লেবার পার্টি।নিউজিল্যান্ডের রাজনৈতিক বিশ্লেষক, বলেন, “হঠাৎ করে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার ঘোষণায় খুবই আশ্চর্য হয়েছি। সম্প্রতি লেবার পার্টির জনপ্রিয়তা কিছুটা কমেছে। তবে প্রধানমন্ত্রী হিসেবে জেসিন্ডার বিকল্প এখনও কাউকে ভাবতে পারেনি নিউজিল্যান্ডবাসী। দলে এখনও তাঁর উত্তরসূরী তৈরি হয়নি।” উল্লেখ্য, ২০১৭-য় জোট সরকারের (Coalition Government) প্রধানমন্ত্রী হয়েছিলেন জেসিন্ডা আরডার্ন।অন্যদিকে চলতি বছর থেকেই নিউজিল্যান্ডে নিষিদ্ধ হয়েছে ধূমপান। গত বছর ধূমপান নিষিদ্ধ করতে বিশেষ আইন (Anti Smoking Act) পাশ করে সরকার। জানুয়ারি থেকেই এই নয়া আইন কার্যকর করা হচ্ছে নিউজিল্যান্ডে। আইনভঙ্গকারীদের কঠোর সাজা দেওয়ার কথাও সেখানে বলা হয়েছে। এই আইন অনুযায়ী তামাক কেনা ও বিক্রি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। বিশ্বের মধ্যে প্রথম দেশ হিসেবে এই আইন পাশ করেছে নিউজিল্যান্ড। ভবিষ্যত প্রজন্মের কথা ভেবেই এই আইন করা হয়েছে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/vbpuk8d
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads