Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News
Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla
Vieos
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/NbApPXJ
সস্তা বাজারে কোন কোন সবজি কিনে লাভ? নজরে আজকের বাজারদর https://ift.tt/ZD91BJY
Kolkata Market Price: কলকাতাসহ শহরতলি ও বিভিন্ন জেলায় দাম কমেছে সবজির। কাঁচা বাজারের দামে নিয়ন্ত্রণ এসেছে শীতের একেবারে শুরু থেকেই। মরশুমের নানা সবজির দাম কমার পাশাপাশি 12 মাসের নানা ফসলেরও দাম কমেছে। ফলে সবজি বাজারে গিয়ে স্বস্তি পাচ্ছে সাধারণ মানুষের পকেট। তবে সবজি বাজার সস্তা থাকলেও ধাক্কা খেতে হচ্ছে মাছের বাজারে। গত মরশুম থেকেই মাছের বাজারে দাম বেড়েছে। সবজির বাজারে সস্তায় পাওয়া যাচ্ছে, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, টমেটোর মতো মরশুমি সবজি। আবার একই সঙ্গে আলু, কুমড়ো, সিমের মতো সবজিও। তবে মাছের বাজারে রুই মাছের দাম কলকাতায় 200 ছুঁয়েছে। ফলে নিম্ন-মধ্যবিত্তের সাধ্যের বাইরে চলে গিয়েছে রুই। এবার দেখে নেওয়া যাক আজকের বাজারদর- প্রথমেই নজর রাখা যাক সবজির বাজারদরে (Kolkata Vegetable Market Price) আলু (জ্যোতি) - 15 টাকা কেজি আলু (চন্দ্রমুখী) - 24 টাকা কেজি ফুলকপি - জোড়া 15 টাকা বাঁধাকপি - জোড়া 20 টাকা উচ্ছে - 40 টাকা কেজি ওলকপি - 20 টাকা কেজি বেগুন - 40 টাকা থেকে 50 টাকা কেজি টমেটো - 30 টাকা থেকে 40 টাকা কেজি কুঁদরি - 15 টাকা কেজি সিম - 40 টাকা কেজি বরবটি - আঁটি 20 টাকা কড়াইশুঁটি - 40 টাকা থেকে 50 টাকা কেজি পেঁপে - 10 টাকা কেজি লেবু - 2 টাকা পিস পালং শাক - 10 টাকা আঁটি এবার দেখে নেওয়া যাক আজকের মাছ বাজারের দাম (Kolkata Fish Market Rate) রুই মাছ - 230 টাকা কেজি (কাটা) রুই মাছ - 180 টাকা কেজি (গোটা) কাতলা মাছ - 400 টাকা কেজি থেকে দাম শুরু পমফ্রেট (মাঝারি আকার) - 400 টাকা কেজি তেলাপিয়া মাছ - 150 টাকা কেজি থেকে দাম শুরু পাবদা মাছ - 700 টাকা থেকে দাম শুরু ভেটকি - 700 টাকা কেজি থেকে দাম শুরু ট্যাংরা (ছোট) - 300 টাকা কেজি লোটে মাছ - 90 টাকা কেজি থেকে শুরু গলদা চিংড়ি - 700 টাকা কেজি বাগদা-চিংড়ি - 350 টাকা কেজি এবার দেখে নেওয়া যাক আজকের বাজারে মাংসের দাম (Kolkata Chicken Mutton Price) চিকেন - 190 টাকা থেকে 210 টাকা কেজি গোটা মুরগি - 145 টাকা কেজি মাটন - 720 টাকা কেজি থেকে 780 টাকা কেজি 20-র বেশি সেক্টর থেকে তথ্য সমৃদ্ধ, দুরন্ত বিশ্লেষণ Economic Times-এর।
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/NbApPXJ
Previous article
Next article

Leave Comments
Post a Comment