Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News
Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla
Vieos
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/HCfInW0
বিষ্যুদে শহরে তারকা সমাবেশ, অমিতাভ-শাহরুখের সঙ্গী অরিজিৎ-রানিও https://ift.tt/bBxt6E8
: বৃহস্পতিবার শহরে তারকার হাট। শহরে আসছেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিং খান থেকে শাহেনশাহ অমিতাভ বচ্চন। এখানেই শেষ নয় লিস্ট আসছেন অরিজিৎ সিং ও বাঙালি কন্যে রানি মুখোপাধ্যায়। সৌজন্যে চলচ্চিত্রের দুর্গোৎসব আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব। প্রতীক্ষার অবসান আগামীকাল থেকেই শুরু হতে চলেছে ইন্টারন্যাশনাল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ২৮ তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের শুভারম্ভ হবে বিগ বি-এর () হাত ধরে। অন্যান্য বছরের মতো অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ()। থাকবেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এ বছর -এর মঞ্চে অতিথির তালিকা তারকাখচিত। থাকবেন মহেশ ভাট (Mahesh Bhatt), শত্রুঘ্ন সিনহা (Satrughna Sinha), জয়া বচ্চন, রানি মুখোপাধ্যায়, কুমার শানু এবং অরিজিৎ সিং ()। অতীতেও গত কয়েক বছর ধরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে হাজির থাকেন অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান (King Khan) । ১৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দেখা গিয়েছিল রানিকে (Rani Mukherjee)। ২০১৯ সালে KIFF -এ যোগ দিয়েছিলেন মহেশ ভাটও। মাঝে করোনার জেরে ছেদ পড়েছিল উদযাপনে। এবছর কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী মঞ্চে অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan) বিশেষ সম্মান দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রানি মুখোপাধ্যায়ের জন্যেও বিশেষ সম্মাননার ব্যবস্থা করা হয়েছে বলে খবর। কারণ বলিউডে ২৫ বছর পূর্ণ করলেন রানি মুখোপাধ্যায়। এ বছর সত্যজিৎ স্মারক বক্তৃতা দিতে চলেছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বর্ষীয়ান পরিচালক সুধীর মিশ্র।শুধু বলিউড কেন, এই চলচ্চিত্র উৎসবে থাকবেন টলিউডের তারকারাও। এবছর থালি গার্ল রুক্মিণী মৈত্র। মাসখানেক ধরেই ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে উন্মাদনা তুঙ্গে। কোন কোন ছবি দেখানো হবে তা জানতে উদগ্রীব সিনেপ্রেমীরা। এ বছর অমিতাভ (Amitabh Bachchan) এবং জয়া বচ্চন (Jaya Bachchan) অভিনীত অভিমান ছবির প্রদর্শনীর মাধ্যমেই ফেস্টিভ্যালের সূচনা হবে বলে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/HCfInW0
Previous article
Next article

Leave Comments
Post a Comment