যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগ, অভিযুক্ত পড়ুয়াকে বহিষ্কার https://ift.tt/ZiJGSvq - MAS News bengali

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগ, অভিযুক্ত পড়ুয়াকে বহিষ্কার https://ift.tt/ZiJGSvq

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে () মারাত্মক ঘটনা। কলেজ ক্যাম্পাসেই উঠল র‍্যাগিংয়ের (Ragging) অভিযোগ। যাদবপুর বিশ্ববিদ্যায়ের প্রথম বর্ষের ছাত্রকে র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযোগ পেতেই কড়া পদক্ষেপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। তৎক্ষণাৎ কলেজ হস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে। র‍্যাগিংয়ে আরও তিনজন পড়ুয়ার বিরুদ্ধে যুক্ত থাকা অভিযোগ। বুধবার এই নিয়ে বৈঠক ডেকেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানা গিয়েছে,যাদবপুরের হস্টেলে সোমবার চূড়ান্ত হেনস্থা করা হয় প্রথম বর্ষের ছাত্রকে। ঘটনায় নাম জড়িয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের (Mechanical Engineering Student) সদ্য পাস আউট পড়ুয়ার। তার সঙ্গে আরও দুই পড়ুয়া ছিল বলে জানা গিয়েছে। মঙ্গলবার এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিত ছাত্র। ইউজিসি সহ বিশ্ববিদ্যালয় উপাচার্যকেও চিঠি লিখে র‍্যাগিংয়ের বিষয়টি জানান। তাঁর অভিযোগ অনুযায়ী সোমবার বিশেষ কাজে ক্যাম্পাসের ওই হস্টেলে গিয়েছিলে। সেখানে সিনিয়র দাদারা তাঁকে চড় থাপ্পড় মারেন এবং কলার ধরে হস্টেল থেকে টানতে টানতে বাইরে বার করে দেন। ঘটনায় তৎক্ষণাৎ অভিযুক্ত ছাত্র, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সদ্য উত্তীর্ণ পড়ুয়াকে হস্টেল থেকে বহিষ্কার করা হয়। তবে এখানেই শেষ নয় র‍্যাগিং রুখতে অভিযুক্ত ছাত্রকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হতে পারে বলে খবর। সম্প্রতি বহিরাগতদের নিয়ে কর্তৃপক্ষের এক সিদ্ধান্তে বিতর্ক তৈরি হয়। কঠোর পদক্ষেপ করেও পড়ুয়াদের একাংশের চাপের মুখে শেষ পর্যন্ত পিছিয়েই আসতে হয় কে। দিন কয়েক আগে বিশ্ববিদ্যালয়ের মূল গেটগুলিতে ঝোলানো বিজ্ঞপ্তিতে লেখা ছিল- "বিনা অনুমতিতে বা উপযুক্ত কারণ ছাড়া বহিরাগতদের প্রবেশ কঠোর ভাবে নিষিদ্ধ।" এই বিজ্ঞপ্তি নিয়ে গত কয়েক দিন ধরে প্রবল আপত্তি জানিয়ে আসছিলেন পড়ুয়াদের একাংশ। আবার ক্যাম্পাসে 'বহিরাগত তাণ্ডব' এবং মদ-মাদকের অবাধ ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন অধ্যাপকরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য সেবার বলেন, ''আমাদের উদ্দেশ্য, বহিরাগত নিয়ন্ত্রণ নয়, বরং মাদক নিয়ন্ত্রণ। অনেকের কাছে ওই বিজ্ঞপ্তি ভুল বার্তা নিয়ে যাচ্ছে। তাই, তা সরানোর কথা বলা হয়েছে।'' পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/OeI5CL3
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads