Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/9w31MEB
শাড়ির আড়ালে চলত গুলি-বন্দুকের কারবার, জেল খেটেও শিক্ষা হয়নি তপনের https://ift.tt/QnF9ulL
North 24 Parganas : "কাপড়ের ব্যবসা করতো বলেই তো জানতাম। আমাকে তো সব কথা বলে না" সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে ছলছল চোখে বলে যাচ্ছিলেন তিনি। স্ত্রী হয়েও টের পাননি স্বামী অস্ত্র ব্যবসার সঙ্গে এখনও যুক্ত রয়েছেন। মঙ্গলবার আগ্নেয়াস্ত্র সহ দমদম ক্যান্টনমেন্ট (Dum Dum Cantonment) স্টেশনের চলন্ত ট্রেন থেকে গ্রেফতার করা হয় তপন সাহাকে। পরিবারে তার ষোলো বছরের মেয়ে রয়েছে, সামনে মাধ্যমিক দেবে। তার মধ্যেই স্বামীর এহেন কাণ্ডে বাকরুদ্ধ তার পরিবারের লোকজন। এর আগেও দু'বার পুলিশের হাতে ধরা পড়েছে তপন সাহা। তারপরেও টনক নড়েনি। কাপড়ের ব্যবসার আড়ালে মোটা মুনাফা লাভের আশায় চলতে থাকে গুলি-বন্দুকের করবার। ফের স্বামী গরাদের ওপারে। "ও এসব কাজ ছেড়ে দিক !" কাতর আর্তি অসহায় স্ত্রীর। বাড়িতে চলত কাপড় বিক্রির ব্যবসা। অল্প কিছু করে কাপড় এনে বাড়ি থেকে বিক্রি-বাট্টা করতেন তপন সাহা। কিন্তু, তাঁত, সিল্ক, জামদানির আড়ালে ছিল ওয়ান শাটার, কার্তুজ, ৭ এমএম পিস্তলের লেনদেন। পাড়ার কাপড় ব্যবসায়ীর অস্ত্র সহ গ্রেফতার হওয়ার ঘটনায় চমকে যাননি স্থানীয় বাসিন্দারাও। স্থানীয় এক বাসিন্দার কথায়, " এর আগেও তো নির্বাচনের আগে গ্রেফতার হয়। একবার কলকাতা থেকে পুলিশ এসে ওঁকে তুলে নিয়ে গিয়েছিল। তারপরেও শুধরায়নি। এখন ভেতরে ভেতরে এসব করলে আমাদের কী করার আছে ?" বাড়িতে পুলিশের আনাগোনার পর থেকেই কিছুটা দূরত্ব বজায় রেখেই চলতেন স্থানীয় বাসিন্দারা। অযথা " নাক গলানো"য় উৎসাহ দেখাননি পাড়ার লোকজন। তাঁদের কথায়, " এরপরেও যদি শিক্ষা না হয়, কিছু বলার নেই।" উল্লেখ্য, এর আগেও অস্ত্র সহ পুলিশের হাতে গ্রেফতার হয় তপন সাহা। বেশ কয়েক মাস জেলও খাটে তপন। জেল থেকে ছাড়া পাওয়ার পর ফের অস্ত্র ব্যবসায় ঝুঁকে পড়ে তপন। মঙ্গলবার সকালে হাবরা নতুনগ্রাম এলাকার বাসিন্দা তপন সাহা ওরফে তপু অস্ত্রসহ এসটিএফ-এর (STF) হাতে গ্রেফতার হয়। আগ্নেয়াস্ত্র সহ দমদম ক্যান্টনমেন্ট (Dum Dum Cantonment) স্টেশনের চলন্ত ট্রেন থেকে গ্রেফতার করা হয় তাকে। তার কাছ থেকে দুটি ৭ এমএম পিস্তল এবং দুটি সিঙ্গল শটার পিস্তল উদ্ধার করেছেন তদন্তকারীরা। তার বাড়িতেও তল্লাশি চালান তদন্তকারীরা। তপনকে গোয়েন্দারা দমদম ক্যান্টনমেন্ট স্টেশন এলাকা থেকে গ্রেফতার করেন। দমদম জিআরপিএস-এ ধৃত তপনের বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা রুজু করা হয়েছে। পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/9w31MEB
Previous article
Next article

Leave Comments
Post a Comment