Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3eiG9s6
করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সুজন চক্রবর্তী https://ift.tt/3v4ZqnA
এই সময় ডিজিটাল ডেস্ক: ফের করোনার থাবা বাম শিবিরে। এবার কোভিড পজিটিভ সুজন চক্রবর্তী ()। সম্প্রতি সুজনের একাধিক উপসর্গ থাকায় কোনওরকম ঝুঁকি না নিয়ে করোনা পরীক্ষা করান। চিকিৎসকদের পরামর্শে মঙ্গলবার রাতেই বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে বুকের এক্সরে করা হয় তাঁর। এরপর বুধবার সকালে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। প্রসঙ্গত, যাদবপুর বিধানসভার প্রার্থীকে প্রথম দেখেই দেখা গিয়েছে একাধিক জনসভা, রোড শো করতে। প্রচুর মানুষের ভিড়ও লক্ষ্য করা গিয়েছে তাঁকে ঘিরে। যাদবপুর বিধানসভার ভোট মেটার পরও সুজন চক্রবর্তীকে অন্য প্রার্থীদের জন্য প্রচার করতে দেখা গিয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে শাসক এবং বিরোধী শিবিরের একের পর এক নেতা প্রার্থী করোনা আক্রান্ত হয়েছেন। লালদুর্গে একের পর এক করোনার থাবা বসেথে। নন্দীগ্রামের সংযুক্ত মোর্চার CPIM প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় নির্বাচনী এজেন্ট নির্মল জানারও মৃত্যু হয়েছে করোনায়। গত ১৫ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় সামসেরগঞ্জ বিধানসভার কংগ্রেস প্রার্থী রেজাউল হকের। ঠিক তার পরদিনই মৃত্যু হয় জঙ্গিপুরের RSP প্রার্থী প্রদীপ নন্দীর। সে কারণে দুই কেন্দ্রের ভোটগ্রহণ পর্ব স্থগিত হয়ে যায়। ১৩ মে মুর্শিদাবাদ জেলার এই দুই কেন্দ্রে ভোটগ্রহণ হবে। উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউ ক্রমশই জটিল আকার নিচ্ছে বাংলায়। এর মধ্যেই মিটিং, মিছিল, রোড শো হয়ে উঠছে করোনার সুপার স্প্রেডার। আক্রান্ত হচ্ছেন একাধিক প্রার্থী, কর্মী-সমর্থকেরা। এই পরিস্থিতিতে সমস্ত রকমের প্রচার বাতিলের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে, সংক্রমণ রুখতে কেবল পুলিশই দায়িত্ব নেবে না, সতর্ক হতে হবে রাজনৈতিক নেতাদেরও। বাকি তিন দফার ভোটে সংক্রমণের আকার আরও চরমে পৌঁছতে পারে বলেই আশঙ্কিত চিকিৎসকরা। টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3eiG9s6
Previous article
Next article

Leave Comments
Post a Comment