Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/t5PbQ3Y
161 দিনেও কমল না পেট্রল-ডিজেলের দাম, ফাঁকা হচ্ছে মধ্যবিত্তের পকেট! https://ift.tt/B2POC7S
Petrol Diesel Price: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমেই কমছে। রুশ-ইউক্রেন যুদ্ধের সময় যে অশোধিত তেলের দর ছিল 130 ডলারের কাছাকাছি, সেই দাম এসে ঠেকেছে 95 ডলারের আশেপাশে। কিন্তু উলটপুরাণ দেশীয় বাজারে জ্বালানির দরের ক্ষেত্রে। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের ব্যারেল সস্তা হলেও তার কোনও প্রভাবই নেই দেশীয় বাজারে। এই নিয়ে টানা 161 দিন কলকাতায় অপরিবর্তিত রইল জ্বালানির দর। পেট্রল-ডিজেলের এই চড়া দামের জেরে মাসিক বাজেটে চাপ পড়ছে মধ্যবিত্তের। জ্বালানির খরচ জোগাতে সংসারের অন্য খাতের খরচ কমাতে বাধ্য হচ্ছেন সকলে। দেশে জ্বালানির দাম কমছে না কেন? বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম 100 ডলারের নীচে নামলে দেশের বাজারে জ্বালানি সস্তা হতে পারে। যদিও গত 2 মাসের বেশি সময় ধরে আন্তর্জাতিক বাজারে Crude Oil -এর দাম রয়েছে 95 ডলারের আশেপাশে। কিন্তু অনেকেই প্রশ্ন করছেন, তা সত্ত্বেও কেন কমছে না জ্বালানির দাম? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম কমলেও ডলারের নিরিখে টাকা দুর্বল হয়েছে। যার জেরেই দেশীয় বাজারে পেট্রল-ডিজেল সস্তা হতে পারছে না। আজ দেশের কোন শহরে জ্বালানির দাম কত রয়েছে? দেখে নেওয়া যাক - কলকাতায় পেট্রল-ডিজেলের দাম (Petrol Diesel Price in Kolkata) বুধবার নিয়ে কলকাতায় গত 161 দিনে জ্বালানির দামের ক্ষেত্রে কোনও পরিবর্তন আসেনি। শহরে প্রতি লিটার রয়েছে 106.03 টাকা। অন্যদিকে প্রতি লিটারে রয়েছে 92.76 টাকা। দিল্লিতে পেট্রল-ডিজেলের দাম (Petrol-Diesel Price Today in Delhi) দেশের রাজধানী শহর নয়াদিল্লিতে জ্বালানির দাম রয়েছে অনেকটা কম। এই শহরে লিটার প্রতি পেট্রলের দর রয়েছে 96.72 টাকা। অন্যদিকে প্রতি লিটার ডিজেলের দর রয়েছে 89.62 টাকা। দেশের এই শহরে জ্বালানির দাম মেট্রো শহরের মধ্যে সবচেয়ে কম। মুম্বইয়ে পেট্রল-ডিজেলের দাম (Petrol Diesel Price in Mumbai) দেশের মেট্রো শহরের বিচারে মুম্বইতে জ্বালানির দাম সবচেয়ে বেশি। এই শহরে প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে 106.31 টাকা। অন্যদিকে লিটার প্রতি ডিজেলের দাম রয়েছে 94.27 টাকা। চেন্নাইয়ে পেট্রল-ডিজেলের দাম (Petrol-Diesel Price Today in Chennai) দক্ষিণের শহরে জ্বালানির দাম টানা 161 দিন ধরে রয়েছে অপরিবর্তিত। এই শহরে প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে 102.63 টাকা। অন্যদিকে ডিজেল বিকোচ্ছে প্রতি লিটার 94.24 টাকা দরে। 20-র বেশি সেক্টর থেকে তথ্য সমৃদ্ধ, দুরন্ত বিশ্লেষণ Economic Times-এর।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/t5PbQ3Y
Previous article
Next article

Leave Comments
Post a Comment