Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/6lTw8NI
'মতুয়া সম্প্রদায়কে বঞ্চনা করা হয়েছে', মুখ্যমন্ত্রীর নদিয়া সফর প্রসঙ্গে কটাক্ষ দিলীপের https://ift.tt/MINO8W5
"মতুয়া সম্প্রদায়, জঙ্গলমহলের আদিবাসী সম্প্রদায়, নমোশূদ্র এরা এতদিন খালি বঞ্চিত হয়ে এসেছে তৃণমূলের দ্বারা৷" মুখ্যমন্ত্রীর () নদিয়া (Nadia) সফরের মধ্যেই মতুয়াদের (Motua) বঞ্চিত হওয়ার প্রসঙ্গ টেনে ওদের ভোট তাদের পক্ষেই আছে বলে জোর গলায় দাবি করলেন () ()৷ বুধবার সকালে (Kharagpur) এক চা-চক্রে অংশ নিয়ে মতুয়া ভোট পাওয়া প্রসঙ্গে তিনি দাবি করেন, ‘‘মতুয়া সম্প্রদায়, জঙ্গলমহলের আদিবাসী সম্প্রদায়, নমোশূদ্র এরা এতদিন খালি বঞ্চিত হয়ে এসেছে দ্বারা৷ প্রতিশ্রুতি দিয়েও কিছু করেননি আস্তে আস্তে এরা সরে গিয়েছেন৷ আগে CPIM এর সঙ্গেও ওরা ছিল, সেখানেও ধোকা হয়েছে৷ আজ তারা BJP কে মোদীকে বিশ্বাস করেছে৷ তাই এরা বাংলায় আমাদের ভোটার এখন৷’’ তাঁর দাবি, ‘‘তাদের প্রত্যেকটি সমস্যা BJP সমাধানের চেষ্টা করছে৷ ক্ষমতায় না এলে সব সমস্যার সমাধান করতে পারব না আমরা৷ তাদের যেটা দাবি পূরণ করতে পারব না৷ ওরা আমাদের বারবার ভোট দিয়েছেন, আগামী দিনেও দেবেন৷’’ নদিয়াতে মুকুলের সঙ্গে মমতা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘সবাই জানে উনি তৃণমূলে গিয়েছেন, লুকিয়ে কেন করছেন৷ ওনাকে পাগল সাজানো হচ্ছে৷ উনি কখনও TMC বলছেন, কখনও BJP বলছেন৷ এসবই আইনের ফাঁক থেকে গলে যাওয়ার জন্য৷ ওনাকে বিধানসভায় কমিটির চেয়ারম্যান করা হয়েছিল৷ কেন? দেখানো হচ্ছে উনি বিরোধী দলে আছেন৷ ঘোমটার ভেতরে খেমটা নাচ করার দরকার নেই৷’’ মুকুল রায়কে BJP তে পাঠানো হয়েছিল দলের ভিতরের খবর নেওয়ার জন্য, এ প্রসঙ্গে দাবি, ‘‘জানি না হতেও পারে৷ মুকুল রায় সম্বন্ধে আমরাও জানতাম, হয়তো তাঁকে আমরা বেশি গুরুত্ব দিয়ে দিয়েছি৷’’ CAA প্রসঙ্গে তাঁর দাবি, ‘‘ওরা ভয় পাচ্ছে যদি CAA হয়, তাহলে যেভাবে জঙ্গি তৈরি হচ্ছে সেই প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে।’’ DA না দেওয়া নিয়েও এদিন রাজ্য সরকারকে একহাত নেন তিনি৷ তাঁর দাবি, ‘‘DA দেবেন না, সেই টাকা পার্টির লোকের পেছনে খরচ করবেন, ভোট কেনার জন্য খরচ করবেন। একদিন না একদিন দিতেই হবে, তখন সরকারের হাঁড়ি চাপবে না আর।’’ তাঁর আরও দাবি, ‘‘দায়িত্ব এড়িয়ে গিয়ে কেবল চালাকি, ভাঁওতা দিয়ে, প্রতিশ্রুতি দিয়ে ভোট জেতা, তার জন্যই পশ্চিমবঙ্গে এই দুরবস্থা তৈরি হয়েছে৷ চাকরিপ্রার্থীদের মতো যদি কর্মচারীরাও রাস্তার ধারে বসে পড়েন, ধর্মঘট করেন পশ্চিমবাংলা চলবে কি! এই অচলাবস্থার দিকে পশ্চিমবঙ্গ এগিয়ে যাচ্ছে৷’’ কাটমানি প্রসঙ্গে তাঁর দাবি, ‘‘মদের চেয়েও ভয়ংকর নেশা৷ এটা ছাড়ানো মুশকিল৷ পার্টির সঙ্গে ক্ষমতা গেলে তখন এ নেশা যাবে৷’’ তাঁর আরও দাবি, ‘‘এই সরকারের শুধু আবগারি দফতরেই রেভেনিউর টার্গেট পূরণ হয়৷ আমাদের পরবর্তী প্রজন্ম মাতাল হবে, রাস্তায় গড়াগড়ি খাবে৷’’ এভাবে কোনও প্রশাসন সমাজকে নেশার দিকে ঠেলে দিতে পারে না বলেও দাবি তাঁর৷ ডেঙ্গি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এদিন তিনি বলেন, ‘‘এই সরকার কখনও গুরুত্ব দেয়নি, আজকে হাতের বাইরে চলে যাচ্ছে৷ ডেঙ্গি কেন হচ্ছে, সেটার কারণ খোঁজা, এটা কখনও সরকার করেনি৷ এ তো করোনার থেকেও ভয়ংকর পরিস্থিতি হয়ে যাচ্ছে৷’’
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/6lTw8NI
Previous article
Next article

Leave Comments
Post a Comment