Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/bdx12KW
নভেম্বরের শুরুতে সস্তা সবজি! টমেটোর দাম নামল ₹50-এ https://ift.tt/z8UqZRB
Market Price Today: নভেম্বর মাস শুরু হয়ে গিয়েছে। শীতের আবহাওয়া বেশ ভালো মতোই টের পাচ্ছে বঙ্গবাসী। বাজারেও দেখা মিলছে হরেক রকম শাক-সবজির। শীতের রংবাহারি সবজি রয়েছে দোকানে দোকানে। বাজারে নানা সবজি থাকাতে কমেছে দাম। ব্যবসায়ীরা নিজেরাই জানাচ্ছেন, শীতের ফসল বাজারে আসতেই সবজির দাম এতটা কমেছে। পাশাপাশি তাঁরা জানাচ্ছেন,খুব শীঘ্রই শীতের মরশুমের ফসল আরও সস্তা হয়ে উঠবে। বাজারে অবশ্য ক্রেতারা মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন। সবজির বাজারে কিছুটা হাফ ছাড়তে পারলেও, মাছের বাজারে গিয়ে দাম শুনে কার্যত আঁতকে উঠছেন ক্রেতারা। কারণ মাছের দাম চড়ছে চড়চড় করে। গোটা রুই মাছের কেজিও চিকেনের থেকে বেশি হয়ে গিয়েছে। সস্তা রয়েছে একমাত্র চিকেনই। যা কিনা মধ্যবিত্ত খেতে পারে। এবার দেখে নেওয়া যাক আজকের বাজারদর। প্রথমেই নজর দেওয়া যাক সবজির দরে (Kolkata ) আলু (জ্যোতি) - 28 টাকা থেকে 30 টাকা আলু (চন্দ্রমুখী) - 36 টাকা থেকে 38 টাকা কেজি টমেটোর কেজি প্রতি দাম - 50 থেকে 70 টাকা পেঁপের দাম রয়েছে কেজি প্রতি - 15 থেকে 20 টাকা পেঁয়াজ - 30 টাকা থেকে 35 প্রতি কেজি ফুলকপির দাম রয়েছে প্রতি পিস - 20 থেকে 30 টাকা বাঁধাকপির দাম রয়েছে কেজি প্রতি - 40 টাকা থেকে 50 টাকা কুমড়ো - 30 টাকা থেকে 40 টাকা কেজি বেগুন - 60 টাকা কেজি লঙ্কা - 10 টাকা প্রতি 100 গ্রাম পালং শাক - আঁটি 10 থেকে 15 টাকা পটল - 30 টাকা প্রতি কেজি লেবু - 3 টাকা প্রতি পিস এবার দেখে নেওয়া যাক আজকের মাছের বাজারদর (Kolkata Fish Market Rate) রুই মাছ (গোটা) - 200 টাকা থেকে 240 টাকা কেজি রুই মাছ (কাটা) - 250 টাকা থেকে 290 টাকা কেজি কাতলা মাছ - 400 টাকা থেকে 500 টাকা কেজি পোনা মাছ - 160 টাকা থেকে 190 টাকা কেজি লোটে মাছ - 100 টাকা কেজি ভোলা মাছ - 300 টাকা থেকে 350 টাকা কেজি ট্যাংরা - 350 টাকা কেজি থেকে শুরু এবার দেখে নেওয়া যাক আজকের মাংসের দাম (Kolkata Chicken / Mutton Price) চিকেন - 190 টাকা থেকে 200 টাকা কেজি গোটা মুরগি - 125 থেকে 135 টাকা কেজি মাটন - 690 টাকা থেকে 750 টাকা প্রতি কেজি 20-র বেশি সেক্টর থেকে তথ্য সমৃদ্ধ, দুরন্ত বিশ্লেষণ Economic Times-এর।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/bdx12KW
Previous article
Next article

Leave Comments
Post a Comment