"রিগিং করে জিতেছে.." অভিযোগ তুলে দুই TMC কাউন্সিলরের বচসা, হাতাহাতি, উত্তপ্ত পনিহাটি https://ift.tt/A8vYCpE - MAS News bengali

"রিগিং করে জিতেছে.." অভিযোগ তুলে দুই TMC কাউন্সিলরের বচসা, হাতাহাতি, উত্তপ্ত পনিহাটি https://ift.tt/A8vYCpE

পার্টি অফিস দখলকে কেন্দ্র করে দুই পুর প্রতিনিধির মধ্যে বচসা, হাতাহাতি, মারপিট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি নিয়ে আসরে পুলিশ। ঘটনাটিকে ঘিরে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনা () জেলার পানিহাটিতে (Panihati)। এমনকি এক কাউন্সিলরের বিরুদ্ধে "রিগিং" করে জেতার অভিযোগ আনলেন আরেক TMC কাউন্সিলর। দুই কাউন্সিলরের ঝামেলায় বাধ্য হয়ে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন পানিহাটি পুরসভার উপ পুরপ্রধান। স্থানীয় সূত্রে খবর, পানিহাটি পুরসভার () অন্তর্গত নাটাগড় মহেন্দ্রনগর এলাকার ২০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দখল করাকে কেন্দ্র করে দুই পুর প্রতিনিধির মধ্যে সোমবার চূড়ান্ত অশান্তি বাধে। অশান্তি একসময় হাতাহাতিতে পৌঁছয়। দুই পুর প্রতিনিধির হাতাহাতির ঘটনা দেখে রীতিমত অবাক হয়ে যান এলাকাবাসী। খবর যায় পনিহাটি পুরসভায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খবর দেওয়া হয় ঘোলা থানাতেও। ২০ নম্বর ওয়ার্ডের পুরপিতা স্বপন কুণ্ডুর বিরুদ্ধে মারধর করার অভিযোগ করেন বর্তমান ২১ নম্বর ওয়ার্ডের পুরমাতা টুলুরানী দাস। পালটা তাঁর বিরুদ্ধে মারধর ও গালিগালাজ করার অভিযোগ করেন ২০ নম্বর ওয়ার্ডের পুরপিতা স্বপন কুণ্ডু। পার্টি অফিসের ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে দুই পুর প্রতিনিধির বিরুদ্ধেই। পুরপিতা স্বপন কুণ্ডুর নামে অভিযোগ করে কাউন্সিলর টুলুরানী দাস বলেন, " রিগিং করে জিতেছে। মানুষকে ভোট দিতে দেয়নি। তৃণমূলের লোককেও ভোট দিতে দেয়নি। সব মানুষ এই কথা বলবে। ২০ নং ওয়ার্ডে মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। যাঁরা এভাবে ভোট পেয়েছে, তাঁরাই দখলটা করছে।" পালটা পুরপিতা স্বপন কুণ্ডু বলেন, " উনি তো এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। উনি যদি আমার বিরুদ্ধে কোনও অভিযোগ আনেন, সেটা সম্পূর্ণ মিথ্যা। আমি তো আমার পার্টি অফিসে এসেছি। এটা তো কোনও অপরাধ নয়। আমাদের দলের কর্মীদের উপর হামলা করা হয়েছে। মারধর করা হয়েছে।" পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যা সামাল দিতে ঘোলা থানার চার গাড়ি পুলিশ ঘটনাস্থলে আসে। দুই পুর প্রতিনিধির ঝামেলা ও হাতাহাতি দেখতে ঘটনাস্থলে হাজির হয় প্রচুর স্থানীয় বাসিন্দা। তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে পরিস্থিতি অগ্নিগর্ভ হতে শুরু করে। ভিড় হঠাতে লাঠি উচিয়ে তাড়া করতে হয় পুলিশকে। এরপর ঘটনাস্থলে আসেন পানিহাটি পুরসভার উপ পুরপ্রধান সুভাষ চক্রবর্তী। দু'পক্ষের সঙ্গেই আলোচনা করেন তিনি। দু'পক্ষের সঙ্গে আলোচনা করে পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেন তিনি। প্রকাশ্যে এভাবে দুই পুর প্রতিনিধির বচসা এবং হাতাহাতির ঘটনায় TMC -র গোষ্ঠী দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে চলে এল বলেই ধারণা রাজনৈতিক মহলে। পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/yYGZB2w
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads