Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News - Ei Samay
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/NjlMy9K
পটল 80 টাকা কেজি! বাজারে সস্তায় কিনবেন কী কী? https://ift.tt/GvlFaZ1
শীতের শুরু থেকেই সবজি বাজারে নানা সবজির দাম ধীরে ধীরে কমেছে। জানুয়ারিতে সবজি বাজার গিয়েছে সবচেয়ে সস্তা। কিন্তু ফেব্রুয়ারি থেকে শীতের দাপট কম হওয়ার পর থেকেই সামান্য হলেও দাম বেড়েছে বেশ কয়েকটি সবজির। ফলে সবজির বাজার যে খুব সস্তা তা বলার জায়গা নেই। কিন্তু কলকাতায় সবজির দাম এখনও সাধ্যের মধ্যেই।বাজারে বেশ কিছু সবজি রয়েছে দামি, আবার কিছু সবজি কম দামে কেনা যেতে পারে। শনিবার কোন কোন সবজি সস্তা রয়েছে দেখে নিন। প্রতি কেজি আলুর দাম রয়েছে 10-12 টাকা। টমেটোর প্রতি কেজির দাম রয়েছে 20 টাকা। পাশাপাশি পেঁপের দাম 20 টাকা থেকে কমে হয়েছে 10-15 টাকা কেজি। কুমড়ো, বেগুন, উচ্ছের মতো সবজির দাম রয়েছে 30 টাকা প্রতি কেজি। অন্যদিকে বাজারে এখনও সস্তায় পাওয়া যাচ্ছে কপি। প্রতি পিস ফুলকপির দাম রয়েছে 8-10 টাকা। বাঁধাকপির কেজি রয়েছে 12-15 টাকা। ওলকপির কেজি রয়েছে 20 টাকা। পাশাপাশি পুঁই শাক রয়েছে 20 টাকা কেজি। পাতিলেবু 4টি মিলছে 10 টাকায়। 150 গ্রাম কাঁচা লঙ্কার দাম রয়েছে 10 টাকা। এছাড়া বাজারে চড়া দামে বিকোচ্ছে ঢ্যাঁড়শ, এঁচড়, পটলের মতো সবজি। এঁচড়ের দাম রয়েছে 50-60 টাকা কেজি। পটলের প্রতি কেজির দাম 80- 90 টাকা। প্রতি কেজি ঢ্যাঁড়শের দাম রয়েছে 80 -90 টাকা কেজি। এদিন সবজি বাজারেই রয়েছে বেশি ভিড়। সাধারণত শনিবার মাছ- মাংসের ভিড় এড়িয়েই চলেন অনেকে। তবে সবজির বাজারে চলে ভরপুর কেনা-বেচা।অন্যদিকে সবজির বাজার যতই সস্তা হোক না কেন, মাছ-মাংসের রয়েছে চড়া। বাজারে ভালো মাছ কিনতে হলে মোটা টাকা খরচ করতে হবে। একমাত্র তুলনামূলক ভাবে সস্তা রুই মাছ রয়েছে 200 টাকার মধ্যে। কাতলা মাছের দাম রয়েছে 350 টাকা কেজি থেকে শুরু। পাবদার দাম রয়েছে 400 টাকা কেজি।এমনকি ভোলা মাছও বিক্রি হচ্ছে 300 টাকা কেজিতে। কই মাছের কেজি রয়েছে 300 টাকা। অন্যদিকে সস্তায় মাছের মধ্যে রয়েছে লোটে, দাম 120 টাকা কেজি। ছোট ট্যাংরার দাম রয়েছে 140- 150 টাকা কেজি। রুইয়ের পোনা মাছও মিলবে 150 টাকা কেজিতে । ছোট চিংড়ি 100 টাকায় কেনা যেতে পারে। এছাড়া বাজারে রয়েছে তেলাপিয়ার মতো মাছও।মাংসের দামে যেন আগুন। পোলট্রির কেজি শহরের অনেক এলাকাতেই বিক্রি হচ্ছে 250 টাকা কেজিতে। মুরগির প্রতি কেজির দাম রয়েছে 140 টাকা কেজি। মাটন প্রতি কেজি দাম রয়েছে 710- 750 টাকা। অন্যদিকে, ডিমের দাম প্রতি জোড়ায় কমেছে প্রায় 5 টাকা। জানুয়ারিতে যে ডিমের জোড়া ছিল 15 টাকা, সেই দাম বর্তমানে কমে হয়েছে 10 টাকা।
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/NjlMy9K
Previous article
Next article

Leave Comments
Post a Comment