Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/beGqXnz
৯ মাসে আড়াই কোটি দর্শনার্থী অযোধ্যায়, উপচে পড়ছে যোগীর কোষাগার https://ift.tt/vzMsBYl
এই সময়, নয়াদিল্লি: রামমন্দিরের () নির্মাণকাজ শেষ হতে আরও কিছু দিন সময় লাগবে৷ তার আগেই রামলালার দর্শন পেতে দেশের বিভিন্ন প্রান্ত, এমনকী বিদেশ থেকে অযোধ্যায় ছুটে যাওয়া দর্শনার্থীদের সংখ্যা ক্রমে বেড়েই চলেছে৷ উত্তরপ্রদেশ সরকারের সূত্রে দেওয়া পরিসংখ্যানে দাবি, চলতি বছরের প্রথম ৯ মাসে অর্থাত্ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট আড়াই কোটি দর্শনার্থী অযোধ্যায় গিয়েছেন৷ র হাতে শিলান্যাস হওয়া রামমন্দিরের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই অযোধ্যায় ভক্তদের ভিড়ের জেরে উপচে পড়ছে উত্তরপ্রদেশ সরকারের কোষাগার৷ আয় বাড়ছে অযোধ্যায় ছোটখাটো ব্যবসা চালিয়ে দিন গুজরান করা স্থানীয় বাসিন্দাদেরও৷ সূত্রের দাবি, অযোধ্যার নতুন বিমানবন্দর, আবাসন এবং পর্যটন নগরী নির্মাণের বাকি কাজ দ্রুত শেষ করার উপরে গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী (Narendra Modi) নিজেই। উল্লেখ্য, অযোধ্যায় নির্মীয়মাণ রামমন্দিরকে কেন্দ্র করে গোটা দেশের পাশাপাশি বিদেশের একটা বড় অংশের অধিবাসীদের আকর্ষণ যে তুঙ্গে উঠবে, তা অনুমান করা হয়েছিল আগেই৷ মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই সরযূ নদীর তীরে অবস্থিত নগরীতে (Ayodhya) 'দীপোত্সব'-এর আয়োজন করতে শুরু করেন ৷ ১৪ বছরের বনবাস কাটিয়ে সপরিবারে রামের অযোধ্যায় প্রত্যাবর্তনের ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য সরযূর তীরে দিওয়ালির আগের সন্ধ্যায় লাখ লাখ প্রদীপ জ্বালানোর মাধ্যমে পালিত 'দীপোত্সব' ধীরে ধীরে গোটা বিশ্বের আকর্ষণের কেন্দ্রে পৌঁছে যাচ্ছে৷ বৃহস্পতিবার সন্ধ্যায় এই উপলক্ষে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১৫ লাখ প্রদীপ জ্বালিয়ে নতুন রেকর্ড স্থাপন করা হয়েছে৷ এই দীপোত্সবে অংশগ্রহণ করতে গিয়েই যোগী আদিত্যনাথের সঙ্গে একান্ত আলাপচারিতায় জানতে পারেন, অযোধ্যার উপচে পড়া ভিড়ের কথা৷ সরকারি হিসেবে, অগাস্ট পর্যন্ত অযোধ্যায় পা রেখেছেন ২ কোটি ২১ লক্ষ ৩৮ হাজার ৮০৫ জন পর্যটক, এই পরিসংখ্যান প্রধানমন্ত্রীর উত্সাহ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে৷ সঙ্গে সঙ্গেই তিনি অযোধ্যাকে দেশের সব থেকে বড় তীর্থনগরী হিসেবে গড়ে তোলার জন্য পরিকল্পিত বাকি কাজ দ্রুত শেষ করার উপরে জোর দিয়েছেন বলে সূত্রের দাবি৷ প্রধানমন্ত্রীর নির্দেশমতো, বছরে দশ কোটি তীর্থযাত্রীর সমাগম হতে পারে আন্দাজ করেই ২০,০০০ কোটি টাকা ব্যয় করে অযোধ্যাকে ঢেলে সাজার কাজে গতি আনার প্রচেষ্টা হবে জোরকদমে৷ আগামী বছর আন্তর্জাতিক বিমানবন্দর, শহরে ঢোকার প্রশস্ত বাইপাস রোড এবং বেদিক ভিলেজ গ্রিনফিল্ড কলোনির নির্মাণ কাজ যাতে শেষ করা যায়, সেদিকে বিশেষ দৃষ্টি দিতে বলেছেন প্রধানমন্ত্রী৷ ১২০০ কোটি টাকা ব্যয় করে তৈরি করা হচ্ছে অযোধ্যার আন্তর্জাতিক বিমানবন্দর, সঙ্গে থাকছে ৫৯২৪ কোটি টাকার অযোধ্যা বাইপাস৷ ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে আগামী বছরের শেষে অযোধ্যার সংস্কার পর্ব যাতে বিনা বাধায় শেষ করা যায়, সে দিকেই এখন লক্ষ্য প্রধানমন্ত্রী মোদীর৷ ২০২৩ সালের দিওয়ালির আগে অযোধ্যার র নির্মাণ কাজ সম্পূর্ণ করতে চান তিনি, যোগী আদিত্যনাথকে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/beGqXnz
Previous article
Next article

Leave Comments
Post a Comment