Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/znbPC0W
কোর্টে মহিলা আইনজীবীদের চুল ঠিক করায় নিষেধাজ্ঞা https://ift.tt/2ylIaRD
এই সময়, নয়াদিল্লি: আদালতে উপস্থিত থাকাকালীন মাথায় হাত দিয়ে চুল ঠিক করা যাবে না, মহিলা আইনজীবীদের উদ্দেশে নোটিশ জারি করে নির্দেশ দিয়েছে পুনের জেলা আদালত (Pune) ৷ এই নোটিশকে ঘিরে সোশ্যাল মিডিয়া তোলপাড়৷ জেলা আদালতের এই নোটিশকে মহিলাদের স্বাধীনতা এবং অধিকারে হস্তক্ষেপ বলে দাবি করা হয়েছে সামাজিক মাধ্যমে সরব নেটিজেনদের তরফে৷ ঠিক কী বলা হয়েছে পুনের জেলা আদালতের তরফে জারি করা নোটিশে? সেখানে লেখা হয়েছে, 'প্রায়ই দেখা যায় মহিলা আইনজীবীরা প্রকাশ্য আদালতে তাঁদের চুল ঠিক করছেন৷ এই ঘটনা আদালতের কাজে বিঘ্ন সৃষ্টি করে৷ এই মর্মে, মহিলা আইনজীবীদের জানানো হচ্ছে, এই ধরনের কাজে বিরত থাকুন৷' সাদা কাগজে টাইপ করে পুনের জেলা আদালতে এই নোটিশ জারি করা হয়েছে গত ২০ অক্টোবর৷ নোটিশ জারির পর থেকেই বিতর্ক চরমে উঠেছে৷ সামাজিক মাধ্যমে এই নোটিশের বিরুদ্ধে সরব হয়েছেন নেটিজেনরা৷ পুনের জেলা আদালতের জারি করা এই নোটিশটিকে টুইট করেছেন র () বর্ষীয়ান আইনজীবী এবং সমাজকর্মী ইন্দিরা জয়সিং৷ 'ওয়াও, দেখুন কী কাণ্ড৷ মহিলা আইনজীবীরা চুল ঠিক করায় কাদের কাজে ব্যাঘাত ঘটছে এবং কেন হচ্ছেন?' টুইটে প্রশ্ন তুলেছেন আইনজীবী ইন্দিরা জয়সিং৷ শীর্ষ আদালতের বর্ষীয়ান মহিলা আইনজীবী কথার সূত্র ধরেই নেটিজেনদের একাংশের প্রশ্ন, 'ন্যায়বিচারের ক্ষমতা কি আর বিচারকদের হাতে নেই? তার পরিবর্তে মহিলা আইনজীবীদের মাথার চুলে ব্যস্ত ?' অন্য এক টুইটার ব্যবহারকারীর দাবি, 'মহিলা তাঁর মাথার চুল ঠিক করলে পুরুষের সমস্যা, মহিলা বোরখা পরলে পুরুষের সমস্যা, মহিলা বোরখা না পরলে পুরুষের সমস্যা, মহিলা কোনও কিছু করলেই পুরুষের সমস্যা৷ পুরুষদের সমস্যা চলতেই থাকবে৷ এই কারণেই মহিলাদের উঠে দাঁড়াতে হবে, দ্রুত৷' বিতর্কের মাঝে পুনে জেলা আদালত সূত্রে দাবি করা হয়েছে, কারও ভাবাবেগে আঘাত দেবার জন্য এই নোটিশ জারি করা হয়নি৷ দিওয়ালির ছুটির পরে খুললে নোটিশটি প্রত্যাহার করা হতে পারে বলেও জানানো হয়েছে পুনের জেলা আদালত সূত্রে৷
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/znbPC0W
Previous article
Next article

Leave Comments
Post a Comment