Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/V5PCFzS
উত্তরবঙ্গের জন্য সুখবর, শিলিগুড়িতে শীঘ্রই খুলছে নাইসেড https://ift.tt/RCOnJXf
মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের () প্রচেষ্টায় উত্তরবঙ্গে (North Bengal) স্বাস্থ্যের উন্নয়নে বড় পদক্ষেপ। আরও এক () খুলতে চলেছে শিলিগুড়িতে (Siliguri)। উত্তরবঙ্গে এটাই হবে প্রথম নাইসেড (National Institute of Cholera and Enteric Diseases)। ২০১১ সালে ক্ষমতায় আসার পরই কেন্দ্রের কাছে উত্তরবঙ্গে নাইসেড (NICED) তৈরির প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) । সেই মতোই প্রায় ১১ বছর পর এবার কাজ এগোনোর বার্তা। জানা গিয়েছে, বহুদিন আগে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (North Bengal Medical College and Hospital) কাছে নাইসেডের (Niced) জন্য জমি চিহ্নিত হয়েছে। 2012 সালেই নাইসেডের একটি দল শিলিগুড়িতে (Siliguri) এসে প্রাথমিক পরিদর্শনও করেছিলেন। কিন্তু জমি সংক্রান্ত কিছু সমস্যার কারণে তা আটকে ছিল। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হওয়ার পর তা নিয়ে আলোচনা করেছিলেন গৌতম দেব (Gautam Deb)। শনিবার পুরসভার বোর্ড মিটিংয়েও তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। মেয়র জানান, রাজ্যের তরফে উদ্যোগ নেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি নাইসেড হবে। প্রসঙ্গত, আগেই নাইসেডের জন্য শিলিগুড়িতে (Siliguri) ১৫ কাঠা জমি চিহ্নিত করা হয়েছিল বলে জানা গিয়েছে। সেই জমি নিয়েই জটের কারণে বিলম্ব বলে খবর। শিলিগুড়িতে নাইসেড (Niced) শুরু হলে স্বাস্থ্য সংক্রান্ত অনেক সমস্যার সমাধান হবে উত্তরবঙ্গে (North Bengal)। দার্জিলিং থেকে কোচবিহার (Darjeeling and Coochbehar), উত্তরের বাসিন্দাদের কলেরা ও আন্ত্রিক ছাড়াও বাকি অসুখের ক্ষেত্রেও আর কলকাতার উপর নির্ভর করতে হবে না। জটিল রোগের নির্ধারণও উত্তরে বসেই সক্ষম। শিলিগুড়ি (Siliguri) জেলা হাসপাতালে সুপার হিসেবে দায়িত্ব নেওয়ার পরই এই পরিষেবা চালু করার প্রস্তাব দেন ডা. চন্দন ঘোষ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি জেলা হাসপাতালে রাজ্য সরকারের তরফে যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, তাতে এখানে সুপার স্পেশালিটি পরিষেবা দেওয়া সম্ভব। এখন ২৪ ঘণ্টা ডিজিটাল এক্স রে, সিটি স্ক্যান পরিষেবা খোলা রাখা হয়েছে। রাতেও কেউ জরুরি বিভাগে এলে প্রয়োজনে সঙ্গে সঙ্গে ডিজিটাল এক্স রে ও সিটি স্ক্যান করাতে পারেন। পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/V5PCFzS
Previous article
Next article

Leave Comments
Post a Comment