রুই মাছের কেজি 260 টাকা, নজরে সপ্তাহের প্রথম দিনের বাজারদর https://ift.tt/6fAcYFs - MAS News bengali

রুই মাছের কেজি 260 টাকা, নজরে সপ্তাহের প্রথম দিনের বাজারদর https://ift.tt/6fAcYFs

Market Price, 31 October 2022: পুজোর বাজার কাটিয়ে সপ্তাহের প্রথম দিনেও চড়া রয়েছে বাজার। বর্তমানে বাজারে গিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের। কারণ, মাছের বাজারে গেলে পকেট অনেকটাই হালকা হয়ে যাচ্ছে। আবার সবজির বাজারে খরচ কিছুটা কমেছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, শীতের ফসল বাজারে আসতেই ক্রমেই নামছে সবজিগুলির দাম। তালিকায় রয়েছে ফুলকপি-বাঁধাকপির মতো সবজি। অন্যদিকে, টমেটোর দামও বেশ কিছুটা কমেছে। পাশাপাশি বাজারে এন্তার মিলছে গাজর, টমেটো, ব্রোকোলির মতো সবজি। অন্যদিকে, বাজারে রুই মাছের দাম অনেকটা বেড়ে গিয়েছে। চিকেনের থেকেও রুই মাছের দাম রয়েছে বেশি। কাটা রুই মাছের দাম আগেই চিকেনের থেকে বেশি ছিল। গোটা রুই মাছও চিকেনের থেকে বেশি রয়েছে। দেখে নেওয়া যাক আজ বাজারে কোন মাছ, সবজি ও মাংসের দাম কত রয়েছে। প্রথমেই নজর রাখা যাক সবজির বাজারদরে - আলু (জ্যোতি) - 28 টাকা থেকে 30 টাকা আলু (চন্দ্রমুখী) - 36 টাকা থেকে 38 টাকা কেজি টমেটোর কেজি প্রতি দাম - 50 থেকে 80 টাকা পেঁপের দাম রয়েছে কেজি প্রতি - 15 থেকে 20 টাকা পেঁয়াজ - 25 টাকা থেকে 35 প্রতি কেজি ফুলকপির দাম রয়েছে প্রতি পিস - 20 থেকে 25 টাকা বাঁধাকপির দাম রয়েছে কেজি প্রতি - 30 টাকা থেকে 40 টাকা কুমড়ো - 30 টাকা থেকে 40 টাকা কেজি বেগুন - 60 টাকা কেজি লঙ্কা - 12 টাকা প্রতি 100 গ্রাম পালং শাক - আঁটি 10 থেকে 15 টাকা এবার দেখে নেওয়া যাক আজকের মাছের বাজারদর ( Rate) রুই মাছ (গোটা) - 200 টাকা থেকে 240 টাকা কেজি পোনা মাছ - 160 টাকা থেকে ‌190 টাকা কেজি পাবদা মাছ - 400 টাকা কেজি থেকে শুরু রুই মাছ (কাটা) - 250 টাকা থেকে 290 টাকা কেজি লোটে মাছ - 100 টাকা কেজি ভোলা মাছ - 250 টাকা থেকে 350 টাকা কেজি এবার দেখে নেওয়া যাক আজকের মাংসের দাম (Kolkata Chicken / mutton Price) চিকেন - 190 টাকা থেকে 200 টাকা কেজি গোটা মুরগি - 120 থেকে 135 টাকা কেজি মাটন - 690 টাকা থেকে 730 টাকা প্রতি কেজি 20-র বেশি সেক্টর থেকে তথ্য সমৃদ্ধ, দুরন্ত বিশ্লেষণ Economic Times-এর।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/syKMj71
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads