153 দিন ধরে জ্বালানির দর চড়া, কেন পেট্রলের দাম কমছে না? https://ift.tt/HaozxgI - MAS News bengali

153 দিন ধরে জ্বালানির দর চড়া, কেন পেট্রলের দাম কমছে না? https://ift.tt/HaozxgI

Kolkata Petrol Price: টানা পাঁচ মাস পেরিয়ে গেল দেশে জ্বালানির দাম কমল না। আন্তর্জাতিক বাজারে অশোধিত তেল 45 ডলার সস্তা হলেও তার কোনও প্রভাব দেখা গেল না দেশীয় বাজারে। দেশের মেট্রো শহরগুলিতে জ্বালানির দাম রয়েছে 153 দিন ধরে অপরিবর্তিত। এদিন Brent Crude Oil -এর দাম রয়েছে ব্যারেল প্রতি 95 ডলারের আশেপাশে। যা কিনা আগের দিনের তুলনায় কম। তবে দেশে পেট্রল-ডিজেলের দাম রয়েছে একই। দেখে নেওয়া যাক কোন মেট্রো শহরে জ্বালানির দাম কত রয়েছে? কলকাতায় পেট্রল-ডিজেলের দাম ( in Kolkata) তিলোত্তমা নগরীতে পেট্রলের দাম রয়েছে 153 দিন ধরে একই। কলকাতায় পেট্রলের দাম রয়েছে প্রতি লিটারে 106.03 টাকা। পাশাপাশি প্রতি লিটার ডিজেলের দাম রয়েছে 92.76 টাকা। ফলে জ্বালানির জ্বলুনি হাড়েহাড়ে টের পাচ্ছে সাধারণ মানুষ। দিল্লিতে পেট্রল-ডিজেলের দাম (Petrol-Diesel Price Today in Delhi) রাজধানী নয়া দিল্লিতে মেট্রো শহরের মধ্যে জ্বালানির দাম সবচেয়ে কম। এই শহরে পেট্রলের প্রতি লিটারের দাম রয়েছে 96.72 টাকা। পাশাপাশি লিটার প্রতি ডিজেলের দাম রয়েছে 89.62 টাকা। মুম্বইয়ে পেট্রল-ডিজেলের দাম (Petrol-Diesel Price Today in Mumbai) দেশের বাণিজ্যনগরী মুম্বইতে জ্বালানির দাম মেট্রো শহরের মধ্যে সবচেয়ে বেশি। এই শহরে প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে 106.31 টাকা। অন্যদিকে লিটার প্রতি ডিজেলের দাম রয়েছে 94.27 টাকা। চেন্নাইয়ে পেট্রল-ডিজেলের দাম (Petrol-Diesel Price Today in Chennai) দেশের দক্ষিণের শহর চেন্নাইতে জ্বালানির দাম প্রায় কলকাতার সমান। এ শহরেও জ্বালানির দাম গত 153 দিন ধরে রয়েছে অপরিবর্তিত। এই শহরে পেট্রলের দাম রয়েছে 102.63 টাকা। লিটার প্রতি ডিজেলের দাম 94.24 টাকা। কেন জ্বালানির দাম কমছে না? বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র ক্রুড অয়েলের দাম কমলেই যে জ্বালানির দাম কমবে এমন নিশ্চয়তা নেই। ডলারের বিপরীতে টাকার দর, জ্বালানির উপর চাপানো VAT, শুল্ক ইত্যাদির উপরেও জ্বালানির দাম অনেকাংশে নির্ভর করে। বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে Crude Oil সস্তা হলেও , টাকার তুলনায় ক্রমেই শক্তিশালী হয়েছে ডলার ফলে কমছে না দেসীয় বাজারে জ্বালানির দাম। এছাড়া একাধিক রাজ্য VAT -এর ক্ষেত্রে খুব বেশি ছাড় দেয়নি। ফলে সেই রাজ্যগুলিতে জ্বালানির দাম রয়েছে চড়া। 20-র বেশি সেক্টর থেকে তথ্য সমৃদ্ধ, দুরন্ত বিশ্লেষণ Economic Times-এর।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/Nc8641k
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads