Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/4BanvgD
মালদায় জওয়ানদের ভাইফোঁটা দিলেন বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী https://ift.tt/lsfIFCo
: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা...৷’ ভাইফোঁটা, এই দিনে বাংলার বেশিরভাগ ঘরেই কান পাতলে শোনা যাবে এই কথাগুলোই ধ্বনিত হচ্ছে৷ এই দিনটিতে বোনেরা ভাইদের (Brothers) মঙ্গল কামনা করেন এবং পরিবর্তে ভাইরা বোনেদের (Sisters) সারাজীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেন৷ কিন্তু প্রকৃত অর্থেই বাংলার শেষপ্রান্তে অর্থাৎ সীমান্তে বসে যে ভাইরা সকলকে রক্ষার দায়িত্ব পালন করে চলেছেন দিনের পর দিন ঝড়-জল-রোদ মাথায় করে, সেই সব জওয়ানদের (Jawans) কথাই এদিন বেশি করে ভাবিয়ে তুলল ইংরেজবাজার বিধানসভার বিধায়ককে৷ তাই সকলের সুরক্ষার জন্য ঘরবাড়ি ছেড়ে বহু দূরে সীমান্তে থাকা BSF জওয়ানদের ভাইফোঁটা দিলেন বিধায়ক (MLA) ৷ মালদার (Malda) ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কেষ্টপুর এলাকায় সীমান্তরক্ষী BSF জওয়ানদের কপালে ভাইফোঁটা দিলেন ইংরেজবাজার বিধানসভার বিধায়ক ( ) । বুধবার বিকেল চারটে নাগাদ ইংরেজবাজার থানার কেষ্টপুর ও কুমারপুর দু’টি BOP তে কর্তব্যরত জওয়ানদের সঙ্গে ভাইফোঁটার প্রাকমুহূর্ত কাটান তিনি এবং ভাইফোঁটা দিয়ে মিষ্টিমুখ করিয়ে BSF জওয়ানদের দীর্ঘায়ু কামনা করেন। জানা গিয়েছে, মালদার ইংরেজবাজার থানার ভারত-বাংলাদেশ সীমান্তে মোট চারটি BSF জওয়ানদের BOP ক্যাম্প রয়েছে৷ প্রত্যেকটি ক্যাম্পে গিয়ে তিনি মিষ্টিমুখের পাশাপাশি ভাইফোঁটা দিয়ে ভাইদের অর্থাৎ জওয়ানদের দীর্ঘায়ু কামনা করেন। এবিষয়ে বিধায়ক জানান, যে সমস্ত BSF জওয়ানরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এসে মালদার ভারত-বাংলাদেশ সীমান্তে দিনরাত এক করে বাড়ির পরিবারদের ছেড়ে কর্তব্যরত রয়েছেন, তাঁদের মুখে হাসি ফোটানোর জন্য তিনি ভাইফোঁটা দিলেন। পাশাপাশি তিনি আরও জানান, মা-বোনেদের আত্মরক্ষার জন্য রয়েছেন BSF জওয়ানরা৷ তাঁদের কথা মাথায় রেখেই বোন হিসাবে ভাইদের কপালে ফোঁটা দিয়ে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করেন। ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী কেষ্টপুরে BSF ক্যাম্পে ভাইফোঁটা দিতে গিয়ে বলেন, ‘‘আমাদের পুরো মালদা জেলাটাই হচ্ছে ভারত-বাংলাদেশ সীমান্তে৷ সেখানে BSF জওয়ানদের আমি ভাইফোঁটা দিচ্ছি৷ আমি বিভিন্ন BOP অর্থাৎ ক্যাম্পে গিয়ে BSF জওয়ানদের ভাইফোঁটা দিচ্ছি৷ প্রতিবছরই আমি জওয়ানদের ভাইফোঁটা দিই এবং রাখি পরাই৷ এবারও তা পালন করছি৷’’ তিনি বলেন, ‘‘ওনারাই সারাবছর ধরে আমাদের সুরক্ষা দেন৷ মা-বোনেদের নিরপত্তা দেন৷ এঁরা কেউ জম্মু-কাশ্মীর, কেউ বিহার-উত্তরপ্রদেশ থেকে এখানে এসে রয়েছেন আমাদের সুরক্ষার জন্য৷ তাঁদের বাড়িতে হয়তো দিদি বা বোনেরা রয়েছেন৷ কিন্তু এঁরা এখানে বসে ফোঁটা পান না৷ তাই আমি দিদি বা বোন হিসেবে তাঁদের প্রতিবছর ভাইফোঁটা দিই৷’’
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/4BanvgD
Previous article
Next article

Leave Comments
Post a Comment