Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/YkABcQp
পরপর দুই ম্যাচে হারের পর কোন অঙ্কে সেমিফাইনালে পাকিস্তান? বাবরদের 'মাই-বাপ' ভারত https://ift.tt/iURoIAY
জিম্বাবোয়ে দুর্দান্ত খেলে পাকিস্তানকে পরাস্ত করেছে। হাড্ডাহাড্ডি ম্যাচে শেষ বলে ১ রানে জয়লাভ করে জিম্বাবোয়ে। বিশ্বকাপের মঞ্চে এই অঘটনের পর নড়েচড়ে পড়েছে পাকিস্তান ক্রিকেট। প্লেয়ারদের একেরপর এক আক্রমণ শানানো হচ্ছে। কারণ পরপর দুটো ম্যাচ হেরে পাকিস্তানের কাছে পরের রাউন্ডে যাওয়া কঠিন হয়ে গেছে। গত বিশ্বকাপে পাকিস্তান গ্রুপস্তরের সবকটি ম্যাচ জিতেছিল। সেমিফাইনালে গিয়ে তাদের হারতে হয়। এবার সেটা হচ্ছে না বলেই মনে করা হচ্ছে। তবে অঙ্কের হিসেবে পাকিস্তানের কাছে রয়েছে সেমিফাইনালে যাওয়ার সুযোগ। সেটা ক্ষীণ হলেও রয়েছে বলে মনে করা হচ্ছে। বর্তমানে ষষ্ঠস্থানে রয়েছে পাকিস্তান। তাদের পরে রয়েছে নেদারল্য়ান্ড, শুধুমাত্র নেট রান রেটের জন্য পাকিস্তান এগিয়ে রয়েছে। পরের রাউন্ডে যেতে গেলে একাধিক হিসেবের মধ্যে দিয়ে যেতে হবে। যা বেশ গুরুত্বপূর্ণ। দেখে নেওয়া যাক কোন অঙ্কে পরের রাউন্ডে যেতে পারে পাকিস্তান। সেমিফাইনালে যেতে গেলে কী করতে হবে পাকিস্তানকে?
- গ্রুপস্তরের বাকি ম্যাচগুলো জিততেই হবে । শুধু জিতলেই হবে না, ভালো মার্জিনে জিততে হবে। এরপর নেদারল্য়ান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ রয়েছে। এই তিন দলকে হারাতে পারলে ৬ পয়েন্ট পাবে বাংলাদেশ।
- তিনটে ম্যাচ জেতার পর পাকিস্তানকে তাকাতে হয়ে গ্রুপের শীর্ষে থাকা দুটো দলের দিকে। যারা হল ভারত ও দক্ষিণ আফ্রিকা। ভারত ও দক্ষিণ আফ্রিকা পয়েন্ট লস করলে বা কম মার্জিনে জিতলে নেট রান রেটের বিচারে পয়েন্ট তালিকায় শীর্ষ থেকে সেমিফাইনালে উঠে যাবে পাকিস্তান।
- ফলে পাকিস্তানের বিশ্বকাপ ভবিষ্যত এখন পুরো নির্ভর করছে ভারত ও দক্ষিণ আফ্রিকা কেমন খেলে তার উপর। এরসঙ্গে রয়েছে বৃষ্টি। এমনিতে বিশ্বকাপের তিনটে ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গেছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের কোনও ম্য়াচ বৃষ্টির জন্য ভেস্তে গেলে তখন তাদের সামনে রাস্তা বন্ধ হবে। আর ভারত বা দক্ষিণ আফ্রিকার ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গেলে সেক্ষেত্রে পাকিস্তান সুবিধা পেতে পারে।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/YkABcQp
Previous article
Next article

Leave Comments
Post a Comment