Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/biaOpe4
শীতের আমেজ আসতেই বাজারে প্রচুর সবজি! 'সস্তা' ফুলকপি, বাঁধাকপি https://ift.tt/tMRKyNA
Kolkata Market Price on 28 October 2022: সবজি বাজারে আপাতত কিছুটা স্বস্তি পেতে পারে সাধারণ মানুষ। দাম কমল একাধিক সবজির। টমেটো, ফুলকপি-সহ একাধিক সবজির দাম কমেছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন শীতের ফসল বাজারে আসতেই তুলনামূলক ভাবে সবজিগুলির দাম কমছে। কারণ শীতে ফসলের বিভিন্নতা অনেকটা বেশি পরিমাণে থাকে। যার জেরে বাজারে দাম কমে সবজির। এই মরশুমেও তাই হয়েছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। পাশাপাশি তাঁদের বক্তব্য, খুব শীঘ্রই এই দাম আরও কমবে। অন্যদিকে, মাছের বাজারে এদিন দাম রয়েছে চড়া। ইলিশ-গলদা চিংড়ির গায়ে সাধারণ মানুষের হাত দেওয়ার উপায় নেই। তুলনায় রুই, কাতলা অনেকটা সস্তা। ছোট 300 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 500 টাকা কেজি হিসেবে। তার চেয়ে সামান্য বড় 500 থেকে 600 গ্রাম ইলিশের দাম রয়েছে কেজিতে 700 থেকে 800 টাকা। অন্যদিকে 1 কেজির ইলিশ মাছ বিকোচ্ছে 1200 থেকে 1500 টাকায়। আবার রুই মাছের দাম 200 টাকা কেজির বেশি। দেখে নেওয়া যাক অন্য মাছের দাম কত রয়েছে? এছাড়া এদিন রুই মাছ (কাটা)- 280 টাকা থেকে 300 টাকা কেজি রুই মাছ (গোটা) - 200 টাকা থেকে 250 টাকা কেজি কাতলা - 400 টাকা কেজি থেকে শুরু ভোলা- 250 টাকা থেকে 300 টাকা কেজি লোটে মাছ - 100 টাকা কেজি কাঁকড়া - 700 টাকা কেজি গলদা চিংড়ি - 800 টাকা কেজি বাগদা চিংড়ি - 400 টাকা থেকে 500 টাকা কেজি পাবদা মাছ - 500-600 টাকা কেজি থেকে দাম শুরু এবার দেখে নেওয়া যাক সবজির বাজারদর (Kolkata Vegetable Market Price) ফুলকপি - 20 টাকা থেকে 30 টাকা পিস বাঁধাকপি - 30 টাকা কেজি আলু (জ্যোতি ) - 28 টাকা থেকে 32 টাকা কেজি আলু (চন্দ্রমুখী) - 35 টাকা থেকে 36 টাকা কেজি কুমড়ো - 30 টাকা থেকে 40 টাকা কেজি বেগুন - 40 টাকা থেকে 60 টাকা ঢ্যাঁড়শ - 30 টাকা থেকে 50 টাকা টমেটো - 60 থেকে 70 টাকা প্রতি কেজি লেবু - 2টাকা থেকে 3 টাকা পিস এবার দেখে নেওয়া যাক এদিন মাংসের দামের আপডেট (Kolkata Chicken Price/ Mutton Price) রুই মাছের তুলনায় এদিন মাংসের দাম অপেক্ষাকৃত কম। শহরাঞ্চলে চিকেনের দাম রয়েছে - চিকেন - 180 টাকা থেকে 200 টাকা কেজি গোটা মুরগি - 130 টাকা থেকে 135 টাকা কেজি মাটন - 720 টাকা থেকে 800 টাকা কেজি 20-র বেশি সেক্টর থেকে তথ্য সমৃদ্ধ, দুরন্ত বিশ্লেষণ Economic Times-এর।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/biaOpe4
Previous article
Next article

Leave Comments
Post a Comment