ফের অস্বস্তিতে বিজেপি! যুব মোর্চার সভাপতি বদল ঘিরে পোস্টার পড়ল বিষ্ণুপুরে https://ift.tt/oSr2Dq3 - MAS News bengali

ফের অস্বস্তিতে বিজেপি! যুব মোর্চার সভাপতি বদল ঘিরে পোস্টার পড়ল বিষ্ণুপুরে https://ift.tt/oSr2Dq3

ফের পোস্টার বিতর্ক! আবারও জেলা সভাপতি বদল নিয়ে BJP-র অন্দরে কোন্দল তুঙ্গে! এবার BJP-র যুব মোর্চার সভাপতি বদল নিয়ে পোস্টার পড়ল বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুরে। একেবারে দলীয় কার্যালয়ের দেওয়ালে জেলা সভাপতির কাছে জবাব চেয়ে একাধিক পোস্টার পড়েছে। পোস্টারগুলির কোনটিতে লেখা রয়েছে, "যুব মোর্চার সভাপতি যাঁকে করা হয়েছে, তাঁকে পার্টির কোনও অনুষ্ঠানে দেখতে পাওয়া যায়নি। তা সত্ত্বেও তাঁকে সভাপতি করা হল কেন? জেলা সভাপতি জবাব দাও" আবার কোনটিতে লেখা, "বিষ্ণুপুর থেকে BJP-কে বঞ্চিত করা হচ্ছে কেন বিষ্ণুপুর জেলা সভাপতি জবাব দাও।" যদিও কে বা কারা এই পোস্টার অভিযোগ। গোটা ঘটনায় জেলা যে চরম অস্বস্তিতে পড়েছে, তা বলা বাহুল্য। BJP সূত্রে খবর, BJP-র বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি ছিলেন সুশান্ত দাঁ। সম্প্রতি তাঁকে সরিয়ে আবীর লাল মুখোপাধ্যায়কে ওই পদে বসানো হয়েছে। ঠিক তারপরই শুক্রবার জেলা BJP কার্যালয় সহ বিষ্ণুপুর জুড়ে BJP যুব মোর্চার সভাপতি বদল নিয়ে একাধিক পোস্টার পড়ে। যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এই পোস্টার লাগানোর পিছনে তৃণমূলের হাত রয়েছে বলে দাবি BJP-র বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিল্লেশ্বর সিংহের। জেলা কার্যালয়ের দেওয়ালে পোস্টার পড়লেও তিনি বিষয়টি জানেন না বলেই দাবি। একইসঙ্গে ঘটনার দায় তৃণমূলের উপর চাপিয়ে বিল্লেশ্বর সিংহ বলেন, "BJP-র তরফে এই ধরনের কোনও পোস্টার দেওয়া হয়নি। সব তৃণমূলের চক্রান্ত।" একইসঙ্গে তাঁর দাবি, "যিনি যুব মোর্চার সভাপতি হয়েছেন তিনি বাঁকুড়া-২ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা, ওন্দা বিধানসভার কনভেনার ও শিক্ষক। দীর্ঘদিন পার্টির সঙ্গেও যুক্ত। তাঁদের মধ্যে ভাঙন ধরাতেই তৃণমূল এসব করছে।" যদিও BJP-র অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক অলোক মুখোপাধ্যায় বলেন, "BJP সভাপতির বিরুদ্ধেই ক্ষোভ উঠেছে। পাঁচিলে, দেওয়ালে পোস্টার পড়েছে। BJP যতই অভিযোগ করুক, আমাদের কাজ নেই যে পোস্টার লাগাব! দিদির উন্নয়নের জোয়ারে BJP দলটাই উঠে যাবে।" রাজ্যজুড়ে BJP-র 'দুর্দিন চলছে' বলেও কটাক্ষ করেন বিধায়ক অলোক মুখোপাধ্যায়। তাঁর কথায়, "মানুষ বুঝে গিয়েছে BJP-র দুর্দিন চলছে।" তৃণমূল-BJP রাজনৈতিক তরজার মধ্যেই অবশ্য শুক্রবারই জেলা কার্যালয়ের দেওয়াল সহ বিষ্ণুপুরের (Bishnupur) সব জায়গা থেকে যুব মোর্চা সভাপতি অপসারণের দাবিতে পড়া পোস্টার খুলে নিয়েছে গেরুয়া শিবির।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/0oVGkcW
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads