Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/JpoTZhq
কলকাতায় মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস https://ift.tt/O0rLvHY
কালো মেঘের চাদরে ঢেকেছে কলকাতা। সকাল থেকেই আকাশের মুখভার। বইছে ঝোড়ো হাওয়া। যার জেরে গুমোট গরমে কিছুটা স্বস্তি জুগিয়েছে। পূর্বাভাস থাকলেও বুধবার সেভাবে বৃষ্টির মুখ দেখেনি শহর কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আজ মহানগর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ জারি করা হয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচদিনে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দুই দিনাজপুর ও মালদায় বজ্রবিদ্যু-সহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, কলকাতায় আকাশ আজ অংশত মেঘলা থাকবে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছে। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস,যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৫ শতাংশ। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৬২ শতাংশ। আজ কোথায় কত তাপমাত্রা? বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় পারদ ছুঁয়েছে ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস, বা বহরমপুরে পারদ ছুঁয়েছে ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস।ডায়মন্ড হারবারে সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। মালদায় পারদ ছুঁয়েছে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। দমদমে সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, এ বছর নির্ধারিত সময়ের আগেই দেশে পা রাখছে বর্ষা (Monsoon)। দেশে বর্ষা আসার স্বাভাবিক সময় ১ জুন। IMD সূত্রে জানানো হয়েছে, এ বছর তার আগেই বর্ষা ঢুকবে দেশে। নির্ধারিত সময়ের ছয় দিন আগে আগামী ২৭ মে কেরালায় বর্ষার প্রবেশ ঘটবে। দেশের মধ্যে কেরালায় প্রথম বর্ষা ঢোকে।জানা যাচ্ছে, ইতিমধ্যেই আন্দামান সাগরে মৌসুমী বায়ুর প্রবেশ ঘটেছে।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/JpoTZhq
Previous article
Next article

Leave Comments
Post a Comment