হে মা মাতাজি! ছোট পর্দায় ফিরছেন 'দয়া বেন' https://ift.tt/eHUW5TL - MAS News bengali

হে মা মাতাজি! ছোট পর্দায় ফিরছেন 'দয়া বেন' https://ift.tt/eHUW5TL

Disha Vakani: একদিকে যখন একের পর এক তারকা বিদায় নিচ্ছেন তখন Taarak Mehta Ka Ooltah Chashmah-র দর্শকের জন্য এসে গেল একটি দুর্দান্ত খবর। দীর্ঘ ৪ বছর পর এই ধারাবাহিকের দর্শকরা ফের শুনতে পাবে সেই ফেমাস সংলাপ Hey Maa, Mataji! হ্যাঁ, খুব শীঘ্রই এই ধারাবাহিকে কামব্যাক করতে পারেন । এই চরিত্রটার নাম শুনেই মনে পড়ে যায় Disha Vakani-এর কথা। ছোট পর্দায় Dayaben-এপ ফেরার খবরে খুব স্বাভাবিকভাবেই তাঁর ফেরার খবরে খুশির হাওয়া দর্শক মহলে। দীর্ঘদিন Dayaben-র সেই বিখ্যাত সংলাপ আর গরবা নাচ খুবই মিস করেছে দর্শক। এবার Taarak Mehta Ka Ooltah Chashmah-তে Dayaben -কে দেখার জন্য কাউন্টডাউন শুরু করে দেবে দর্শক। তবে এই চরিত্রে সকলের প্রিয় ফিরছেন নাকি অন্য কেউ সেই বিষয়টি কিন্তু এখনও নিশ্চিত নয়। ইতিমধ্যেই Shailesh Lodha থেকে শুরু করে Munmun Dutta-এর মতো প্রিয় চরিত্র গুলো এই ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছেন। ধারাবাহিকের প্রতিটি চরিত্রই দর্শকের খুব কাছের। সারাদিনের হাজার ব্যস্ততার মাঝে টিভির পর্দার একটু হাসির রসদ পেতে এই ধারাবাহিকের জুরি মেলা ভার। ছোট পর্দায় যাঁরা কমেডি সিরিয়াল দেখতে পছন্দ করেন তাঁদের কাছে এই সংলাপ যে কতটা পছন্দের সে কথা আজ আর আলাদা করে বলার অপেক্ষাই রাখে না। সোনি সাবের অত্যন্ত পপুলার ধারাবাহিক Taarak Mehta Ka Ooltah Chashmah । এই ধারাবাহিকের iconic role বললে কিন্তু আমাদের একজনের কথাই মনে পড়ে। তিনি নান আদার দ্যান Dayaben । এই চরিত্রকে ফিরে পাওয়ার খবরে ধারবাহিকের দর্শকের মধ্যে আনন্দ যেন ধরছে না.... এই ধারাবাহিকের প্রযোজক Asit Kumar Modi সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়িছেন, খুব শীঘ্রই Taarak Mehta Ka Ooltah Chashmah-য় Dayaben কে ফিরে পেতে চলেছে শো-য়ের দর্শক। চলতি বছরেই কামব্যাকের আশা রয়েছে বলে জানিয়েছেন তিনি। প্রযোজক Asit Kumar Modi আরও বলেন, 'Daya Ben'-এর চরিত্রকে পর্দায় ফিরিয়ে আনতে আমাদের কোনও সমস্যা ছিল না। আসলে অতিমারি করোনা পরিস্থিতিতে অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। তবে এখন সব কিছু স্বাভাবিক হয়েছে। তাই খুব শীঘ্রই ছোট পর্দায় কামব্যাক করতে চলেছেন সকলের প্রিয় Dayaben। তবে এই ক্ষেত্রে একটা প্রশ্ন চিহ্নও রয়ে যাচ্ছে। ছোট পর্দায় 'Daya Ben'-এর চরিত্রে কী Disha Vakani-ই ফিরছেন নাকি কোনও নতুন মুখ? এই বিষয়ে প্রযোজক Asit Modi -কে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'এখনও পর্যন্ত সেই বিষয়টি নিশ্চিত হয়নি। তবে দর্শকের দরবারে 'Daya Ben'আসছে এই বিষয়ে শিলমোহর দিয়েছে। ২০১৭ সাল থেকে মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন Disha । গত বছর এই শো-য়ের প্রযোজক Asit Modi জানিয়েছিলেন, পারিবাবিরক কারণবসত ছোট পর্দার Daya ben আপাতত এই শো -তে ফিরছেন না। তবুও তাঁরা Dayaben-এর ফেরার জন্য অপেক্ষা করবেন। কিন্তু, একান্ত যদি তিনি Taarak Mehta Ka Ooltah Chashmah-তে ফিরতে না পারেন তাহলে নতুন Daya Ben-এর খোঁজ করতেই হবে। দীর্ঘদিন এই ধারাবাহিক থেকে দূরে থাকলেও তাঁর সঙ্গে পুরো টিমের খুব ভালো সম্পর্ক রয়েছে। কিন্তু আজ তিনি বিবাহিত, তাঁর সন্তান রয়েছে। ব্যক্তিগত জীবনে বেশ ব্যস্ত। তাই কাউকে কোনও ভাবেই জোর করা সম্ভব নয়। তবে এই ধারাবাহিকের দর্শকরা খুব শীঘ্রই আবার Daya Ben -এর মজা উপভোগ করতে পারবে সেই বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক Asit Kumar Modi ।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/rIsHNVd
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads