Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/l1icd9h
উত্তরাখণ্ডে বাঙালি পর্যটকদের মৃত্যুতে শোকাহত মুখ্যমন্ত্রী, রাজ্যের তরফে বিশেষ ব্যবস্থা https://ift.tt/DI652Lp
উত্তরাখণ্ডে মৃত পাঁচ বাঙালি পর্যটকের (Uttarakhand Bengali Tourist Incident) মৃত্যুতে শোকাহত মমতা বন্দ্যোপাধ্যায় (CM )। টুইট করে তিনি শোকপ্রকাশ করেছেন। একইসঙ্গে মৃতদের আত্মীয় পরিজনদের উত্তরাখণ্ডে পৌঁছে দেওয়ার বিষয়েও পশ্চিমবঙ্গ সরকার যাবতীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ''উত্তরকাশী () যাওয়ার রথে তেহরি অঞ্চলে বাংলার পাঁচ পর্যটকের মৃত্যুর ঘটনায় আমি শোকাহত। তাঁদের পরিবার ও পরিজনদের প্রতি আমি সমবেদনা জানাই।'' একইসঙ্গে টুইটে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, ''গতকাল রাত থেকেই আমাদের প্রশাসনিক কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। AIIMS হৃষিকেশে মৃতদেহগুলি রাখা হয়েছে। এ রাজ্য থেকে মৃতদের আত্মীয় পরিজনদের দিল্লি এবং সেখান থেকে হৃষিকেশে পৌঁছে দেওয়ার যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে। তাঁরা যাতে শেষকৃত্য সম্পন্ন করতে পারে, সে বিষয়েও যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।'' উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে মৃত বাংলার পাঁচ পর্যটকের মধ্যে রয়েছেন গড়িয়ার একই পরিবারের স্বামী-স্ত্রী এবং পুত্র। মৃতরা হলেন মদনমোহন ভুঁইয়া, ঝুমুর ভুঁইয়া এবং নীলেশ ভুঁইয়া। কেদার তাল বেড়াতে যাওয়ার পর তাঁদের গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে যায় বলে খবর। গাড়িটিতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এরপর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এছাড়াও নৈহাটি দেবমাল্য দেবনাথ এবং ব্যারাকপুরের প্রদীপ দাসও ওই গাড়িতেই ছিলেন। তাঁদেরও এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। এই পাঁচজনেরই দেহ AIIMS হৃষিকেশে রাখার ব্যবস্থা করা হয়েছে। এদিকে, ওডিশার ( ) গঞ্জাম জেলায় দুর্ঘটনার (Bus Accident) কবলে পড়ে পর্যটকদের বাস। সেই দুর্ঘটনাতেও চার মহিলা সহ মোট ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৩০ জন। মৃতদের সকলেই হাওড়ার উদয়নারায়ণপুরের (Udaynarayanpur) বাসিন্দা। গত সোমবার দুপুরে উদয়নারায়ণপুর থেকে একটি বাসে করে অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাকে বেড়াতে যাচ্ছিলেন তাঁরা। ভোর রাতে বাসটি ওডিশার ব্রহ্মপুর বা বেরহামপুরর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে যায়। এই ঘটনার পরও টুইটারে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Chief Minister Mamata Banerjee)। টুইটারে তিনি লেখেন, "ওডিশায় ভয়াবহ বাস দুর্ঘটনায় রাজ্যের ৬ জনের মৃত্যু হয়েছে। ওডিশার গঞ্জম থেকে ভাইজ্যাকে যাচ্ছিল বাসটি। দুর্ঘটনায় অনেকেই আহত হয়েছেন। এই দুর্ঘটনার কথা জানতে পেরে খুবই খারাপ লাগছে। রাজ্য সরকার ওডিশা সরকারের সঙ্গে যোগাযোগ করছে। আহতদের যাতে তাড়াতাড়ি রাজ্যে ফিরিয়ে নিয়ে আলা যায় তার ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই প্রিন্সিপাল সেক্রেটারি, বিপর্যয় মোকাবিলা দফতর ও উদয়নারায়ণপুরের বিধায়কের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি দল সেখানে পৌঁছে গিয়েছে। এই দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।"
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/l1icd9h
Previous article
Next article

Leave Comments
Post a Comment