Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/3nszmBT
"কে এল গেল, তাতে যায় আসে না", অর্জুনের দলবদল নিয়ে মন্তব্য লকেটের https://ift.tt/2fLzsKJ
টালমাটাল অবস্থা বঙ্গ বিজেপির ()। ২০২১-এর বিধানসভা নির্বাচনের (Assembly Election 2021) ফলপ্রকাশের পর থেকেই ভাঙন অব্যাহত রয়েছে বঙ্গ বিজেপির অন্দরে। নির্বাচনের আগে যাঁরা TMC ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাঁরা আবারও ফিরে যাচ্ছেন পুরনো দলে। দীর্ঘ টালবাহানার পর সেই দলে নাম লিখিয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংও ()। রবিবারই ঘরওয়াপসি হয়েছে তাঁর। আর ফুলবদলের পরই বিজেপির বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন। পাশাপাশি আরও অনেকেই তৃণমূলে ফিরবেন বলে মন্তব্য করেছেন তিনি। যদিও অর্জুনের দলবদলের বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ রাজ্য বিজেপি নেতৃত্ব। এনিয়ে হুগলির বিজেপি সাংসদ () সাফ জানিয়েছেন, "দলে কে এল গেল তাতে কিছুই যায় আসে না।" এদিকে ফুলবদলের পরই তৎপর বঙ্গ বিজেপি। মঙ্গলবার সকাল থেকে প্রত্যেক জেলাতেই বিধায়কদের নিয়ে আলাদাভাবে দফায় দফায় বৈঠক হয়েছে। বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আর তার আগে সাংগঠনিক বৈঠক সারছে বিজেপি। মঙ্গলবার নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে রাজ্যের বিভিন্ন জেলার বিধায়কদের পাশাপাশি উপস্থিত ছিলেন লকেটও। বৈঠক থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুনের দলবদল প্রসঙ্গে লকেট বলেন, " এমন একটা দল যার ৩০০-র বেশি সাংসদ রয়েছে। ফলে দলে কে এল গেল তাতে কিছু যায় আসে না। যার যেটা মনে হয়েছে সে সেটা করেছে। তবে দলের এ নিয়ে একটুও ক্ষতি হয়নি। দলের মধ্যে যে শূন্যস্থান তৈরি হয়েছে সেটা পূরণ করতে আমার সক্ষম। কেন দলবদল করেছেন সেই বিষয়ে আমি কিছু বলতে পারব না। তবে যে দল বদল করে এসেছিলেন আবার সেই দলে ফিরে গিয়েছেন, এতে বিজেপির কোনও ক্ষতি হবে না। এদিকে দলবদলের পরই বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন অর্জুন। তিনি বলেন, "সৌমিত্র আমার ভাই, তাড়াতাড়ি কিছু বলা ঠিক নয়।" এরপর তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তাঁর পরে বিজেপি ছেড়ে আরও কেউ কি আসবে তৃণমূলে? তার উত্তরে তিনি বলেছিলেন, "ওয়েট অ্যান্ড সি, অনেকে আসবে, এটা বলতে পারি।" আর অর্জুনের এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রসঙ্গে লকেট বলেন, "২০১৫ সাল থেকে আমি এই দলে রয়েছি। অনেক কষ্ট করে এই দল তৈরি করা হয়েছে। এই দলবদলের জন্য দলের কোনও ক্ষতি হবে না। যাঁরা যাচ্ছেন তাঁরা নিজেদের স্বার্থের জন্য যাচ্ছেন। আর যাঁরা থাকবেন তাঁরা দলের জন্য থাকবেন।"
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/3nszmBT
Previous article
Next article

Leave Comments
Post a Comment