সপ্তাহের শুরুতেই আকাশ মেঘলা, গরম থেকে রেহাই কবে? https://ift.tt/XnuqiVB - MAS News bengali

সপ্তাহের শুরুতেই আকাশ মেঘলা, গরম থেকে রেহাই কবে? https://ift.tt/XnuqiVB

সকাল থেকেই কলকাতা শহরের আকাশ মেঘলা। যা আরও বাড়াচ্ছে গুমোট ভাব। হাঁসফাঁস গরমে নাজেহাল রাজ্যবাসী। উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে ছিটেফোঁটা বৃষ্টিপাত নেই। গরম থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাচ্ছে হাওয়া অফিস? চৈত্রের দাবদাহে প্রবল অস্বস্তিতে শহর কলকাতা। তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। সকালে আকাশ মেঘলা থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি নাজেহাল করে তুলছে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৮০ শতাংশ। এরই মধ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। সোমবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এছাড়াও কয়েক ঘণ্টার মধ্যে ঝেঁপে বৃষ্টি নামতে চলেছে উত্তর দিনাজপুরে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি বইতে পারে ঝড়।


from এই সময়: Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা খবর - Ei Samay https://ift.tt/reQ3mSa
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads